এক্সপ্লোর

Malda News: ছিনতাইয়ে 'বাধা', স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা

Malda Crime: ব্যারাকপুরকাণ্ডের ছায়াই কি এবার মালদাতেও ? ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় বলে অভিযোগ।

অভিজিত চৌধুরী, করুণাময় সিংহ, মালদা: ব্যারাকপুরকাণ্ডের ছায়াই কি এবার মালদাতেও ? ভরসন্ধ্যায় ছিনতাইয়ের কবলে এক স্কুল ছাত্রী (Student)। ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, আহত ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা (Malda) শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রেলওয়ের সাবওয়ে ব্রিজের তলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই স্কুল ছাত্রীর বয়স ১৮ বছর। বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভা এলাকায়। পরিবারে রয়েছেন বাবা এবং মা।  পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ মালদা শহরের রথবাড়ি থেকে বাজার ছেড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্রী। সেই সময় রথবাড়ির সাবওয়ের নিচে পৌঁছোনো মাত্রই পেছন দিক থেকে মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে ওই স্কুল ছাত্রীর মুখে স্প্রে করে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ পরিবারের।

স্কুলছাত্রী অচৈতন্য হতেই তার কাছ থেকে গলায় সোনার অলংকার নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপর স্কুলছাত্রী বাধা দিতে গেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় ওই স্কুল ছাত্রীর কাছে। স্কুল ছাত্রীর কাছে সমস্ত ঘটনা শুনে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে পরিবারের সদস্যরা। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্যারাকপুরে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। যেখানে ডাকাতিতে বাধা দেওয়ার শ্য়ুটআউটকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক যুবক।  সাম্প্রতিককালে একাধিক দুষ্কতী তাণ্ডবের সাক্ষী থেকেছে ব্য়ারাকপুর শিল্পাঞ্চল। কখনও বিরিয়ানির দোকানে গুলি, কখনও কলেজ পড়ুয়া খুন, কখনও পাড়ার মধ্য়ে তৃণমূল কাউন্সিলরকে গুলি, কখনও আবার বিটি রোডের ওপর বিজেপি নেতা খুন। কমিশনারেট তৈরির পরেও বন্ধ হচ্ছে না দুষ্কৃতী-রাজ। ঘরে ঘরে যখন শঙ্খধ্বনি, উলুধ্বনিতে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করছেন শ্বশুর-শাশুড়িরা, তখন ব্যারাকপুরের মুক্তোপুকুরের মান্নাবাড়িতে ফুঁপিয়ে কান্নার শব্দ। মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের অপারেশন। অকালে শেষ হয়ে গেল ২৭ বছরের এক তরতাজা তরুণের প্রাণ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget