এক্সপ্লোর

Malda News: ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট-সহ ৪ পাচারকারীর গ্রেফতার মালদায়

YABA Tablets From Malda: ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট-সহ চার পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়।সূত্রের খবর, ধৃতদের নাম দীপ রায়, রাকেশ শর্মা, তাফাজুল ইসলাম ও হবিবুর রহমান।

করুণাময় সিংহ, মালদা: ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট-সহ চার পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, ধৃতদের নাম দীপ রায়, রাকেশ শর্মা, তাফাজুল ইসলাম ও হবিবুর রহমান।

কী ঘটেছিল?
সূত্রের খবর, দীপ, রাকেশ এবং তাফাজুল যথাক্রমে নাগাল্যান্ড এবং অসমের বাসিন্দা। অন্য দিকে হবিবুরের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। পুলিশের দাবি, গত কাল রাতে ইংরেজবাজারের বাঁধাকপুকুর এলাকায় ইয়াবা ট্যাবলেট পাচার করতে এসেছিল ওই চার জন। গোপন সূত্রে সেই খবর পেয়ে হানা দেয় এসটিএফ। গ্রেফতার করা হয় চারজনকে। উদ্ধার হয় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট। প্রসঙ্গত, মালদায় মাদক উদ্ধারের ঘটনা আগেও একাধিক বার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে। 

আগেও মাদক উদ্ধার...
গত জুলাইতেই মালদা থেকে বিপুল অঙ্কের মাদক-সহ গ্রেফতার করা হয় ২ যুবককে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায়  ১ কিলোগ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজার থানার মানিকপুর এলাকায় অভিযান চালিয়েছিল এসটিএফ। তখনই প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশের দাবি, ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। সম্ভবত কালিয়াচকের সীমান্তবর্তী এলাকা থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল। মালদার বাইরে কোথাও পাচারের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের এসটিএফ। মাদক পাচার কারবারি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এক জনের বাড়ি কালিয়াচক থানার বাথরপুরে, অন্য জন ইংরেজবাজারের কাদিগ্রামের বাসিন্দা। ধৃতদের দুজনেরই বয়স তিরিশের মধ্যে। তার আগে গত মার্চেও মাদক উদ্ধার ঘিরে শিরোনামে আসে মালদা। সে বার হরিশ্চন্দ্রপুরের একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম ছিল হাবিবুর ওরফে হবি। পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁরা জানতে পারেন হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে অভিযুক্ত ব্যক্তি মাদক সরবরাহ করতে এসেছেন। বার বার কেন এই জেলার নামই মাদক পাচারের সঙ্গে জড়িয়ে যায়? কোথা থেকে আসে এই মাদক? কাকে দেওয়ার জন্যই বা আসে? কেন মাদক পাচার নিয়ে বার বার শিরোনামে উঠে আসে মালদার নাম? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের অনেকেরই। প্রশ্ন উঠেছে আগেই। আজকের পর ফের আলোচনায় সেই বিতর্ক।

আরও পড়ুন:উৎসবের মেজাজে বঙ্গবাসীর জন্য বিশেষ ক্যাম্পেন Paytm-র

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget