এক্সপ্লোর

Malda News:অভিষেকের নবজোয়ার যাত্রার আগে রতুয়ায় ফের ভাঙন তৃণমূলে

TMC MP Abhishek Banerjee:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে রতুয়ায় ফের ভাঙন তৃণমূলে। প্রদীপ সাহার পর এবার রতুয়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা তৃণমূল নেতা মোহাম্মদ হেসামুদ্দিন

করুণাময় সিংহ, মালদা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রার আগে মালদার (Malda) রতুয়ায় (Ratua) ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে (TMC)। প্রদীপ সাহার পর এবার রতুয়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা তৃণমূল নেতা তথা রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রীর স্বামী মোহাম্মদ হেসামুদ্দিন।

কী ঘটল?
এদিন হেসামুদ্দিনের সঙ্গে প্রায় তিনশোরও বেশি তৃণমূল কর্মী দল ছাড়েন, যোগ দেন কংগ্রেসে। দুর্নীতির প্রতিবাদেই এই দলত্যাগ, মত সদ্য কংগ্রেসের যোগ দেওয়া তৃণমূল নেতা মহম্মদ হেসামুদ্দিনের। কংগ্রেস নেতা তথা সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরীর ব্যাখ্যা, মানুষ পরিবর্তন চাইছেন। তাই তৃণমূল ছাড়ছেন। তবে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, গত ২ মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। আর তাতে সব হিসেব-নিকেশ উল্টে দেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। জোড়াফুল আর পদ্মের দাপাদাপির মাঝে পিষে যেতে যেতে জেতেন তিনি। জোটের শর্ত মেনে তাঁকে পিছন থেকে সমর্থন জোগান বামেরা। আর তাতেই বছর দুয়েক আগে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতে আসা তৃণমূলকে ধরাশায়ী করেন বায়রন। ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘিতে জিতে বিধানসভায় আসেন তিনি। 
তবে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর বেশ কয়েকদিন কেটে গেলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি জয়ী কংগ্রেস প্রার্থী। কেন দেরি? জানতে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বায়রন বিশ্বাস। রাজ্যপাল দিন ঠিক করবেন। জানান অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী। সাধারণত বিধানসভায় অধিবেশন চলাকালীন, জয়ী প্রার্থীদের শপথের আয়োজন করা হয়। বিধানসভায় বাজেট অধিবেশন চলার মধ্যেও বায়রন বিশ্বাসের শপথ হচ্ছে না কেন, এই প্রশ্ন তোলে কংগ্রেস। অবশেষে মার্চের ২২ তারিখ শপথ নেন সাগরিদিঘির বিধায়ক। 
তবে এই ফলাফলের পর বদলে যায় অনেক কিছু। জেলা তো বটেই, রাজ্য রাজনীতিতেও নয়া সমীকরণের সম্ভাবনা উঠে আসে। জেলায় কংগ্রেসের ক্ষমতাবৃদ্ধির হদিশ মেলে। মার্চেই তৃণমূল এবং বিজেপি ছেড়ে দলে দলে লোকজন যোগ দেন হাত-শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী খোদ সেই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন। যদিও দলে ভাঙনের খবর অস্বীকার করেছে তৃণমূল-বিজেপি দুই দল। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। সব মিলিয়ে এ দিন ১৫৭০ জন রাজনৈতিক কর্মী হিসেবে কংগ্রেসে যোগ দেন। অধীরের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তাঁরা। আগামী দিনে আরও মানুষ জন কংগ্রেসে যোগ দেবেন বলে দাবি জেলা নেতৃত্বের। তৃণমূল-বিজেপি কোনও তরফই বিষয়টিকে আমল দিতে চায়নি। এবার ঘটনা মালদার রতুয়ায়।

আরও পড়ুয়া:শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget