এক্সপ্লোর

Malda News: একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে তৃণমূলে ফাটল মালদায়

100 Days Work: ১০০ দিনের কাজে ১০ কোটি টাকা দুর্নীতি। মালদায়, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন দলেরই এক কর্মী।

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা:  ১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয়, বেআইনিভাবে টেন্ডার পাস, মালদার (Malda) তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন দলেরই এক কর্মী। ঘটনায় তৃণমূলের (Trinamool) ফাটল প্রকাশ্য়ে। এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

দুর্নীতির অভিযোগে তৃণমূলে ফাটল মালদায়: ১০০ দিনের কাজে ১০ কোটি টাকা দুর্নীতি। মালদায়, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন দলেরই এক কর্মী। পঞ্চায়েত ভোটের আগে, এই ঘটনায় প্রকাশ্য়ে চলে এসেছে তৃণমূলের দলীয় কোন্দল। ১০০ দিনের কাজের কোটি কোটি টাকা নয় ছয় করেছেন তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ। এক এলাকার লোকের নামে, অন্য় এলাকা থেকে ১০০ দিনের কাজের মজুরির টাকা তুলে নেওয়া হয়েছে। বেআইনিভাবে বিভিন্ন প্রকল্পের টেন্ডার পাস করানো হয়েছে বলে অভিযোগ।                                                  

তৃণমূল কর্মীর দাবি, এই দুর্নীতিতে প্রধানকে সাহায্য় করছেন পঞ্চায়েতের একাধিক সরকারি কর্মী। এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী তৃণমূল কর্মী। তাৎপর্যপূর্ণ ভাবে অভিযোগকারী, স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য় মানিক দাসের ভাই। অভিযোগকারী তৃণমূল কর্মী মিঠুনচন্দ্র দাস বলেন, প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে ১০০ দিনের কাজে। প্রধানের মদতে হয়েছে এই দুর্নীতি। আমি অভিযোগ করেছিলাম তার ভিত্তিতে জেলা থেকে তদন্তকারী দল এসেছে। তদন্ত হলে সব বেরিয়ে আসবে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিংহের। তিনি বলেন, “এখন তদন্ত চলছে তাই আমি কোন মন্তব্য করব না। যা বলার তদন্তের পর বলব।’’                                                  

ঘটনায় আক্রমণ করেছে বিজেপি। তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য়, “দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে বলেই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে দিচ্ছে। কিন্তু সরকারি কর্মীরা দুর্নীতি করার সাহস পাবে না। তাদের মদত দেওয়া হচ্ছে বলেই তারা দুর্নীতি হচ্ছে। কাদের অঙ্গুলিলেহনে দুর্নীতি হচ্ছে সেটা বের করতে হবে।’’ মালদার জেলাশাসক জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Calcutta High Court:কর্মবিরতিতে কার্যত স্তব্ধ হাইকোর্ট, প্রযুক্তির ব্যবহারে তাক লাগালেন বিচারপতি বসাক

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget