এক্সপ্লোর

Partha Chatterjee: 'অনুব্রতর পাশে মমতা, কেউ আমার খোঁজ নিচ্ছে'? জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ

‘বেহালার কিছু নিচুতলার কর্মী খোঁজ নিয়েছেন। কোনও নেতা খোঁজ নেননি, নিজের মামলা নিয়ে ভাবুন।’ পার্থ চট্টোপাধ্যায়কেকে পরামর্শ দেন আইনজীবী।

কলকাতা: অনুব্রতর (Anubrata Mandal) পাশে মমতা, আমার কেউ খোঁজ নিচ্ছে? জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ (Partha Chatterjee)। ‘দলের নেতারা কেউ কি কোনও খোঁজখবর নিচ্ছেন? আইনজীবীর কাছে জানতে চাইলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী। ‘বেহালার কিছু নিচুতলার কর্মী খোঁজ নিয়েছেন। কোনও নেতা খোঁজ নেননি, নিজের মামলা নিয়ে ভাবুন।’ পার্থ চট্টোপাধ্যায়কেকে পরামর্শ দেন আইনজীবী। আজ অরবিন্দ ভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যেতে চাইলেন না পার্থ। 

ভিন্ন অবস্থান: দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে, তৃণমূলের ভিন্ন অবস্থান ফের সামনে চলে এল। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্সি জেলে গেলেও, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি শশী পাঁজা, মালা রায়রা। এর আগে রবিবার বেহালার সভা থেকে অনুব্রতর পাশে দাঁড়ালেও, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

অনুব্রতর পাশে দাঁড়ান খোদ তৃণমূলনেত্রী: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর, তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল। সরিয়ে দেওয়া হয়েছে দল ও সরকারের সমস্ত পদ থেকে। এই প্রেক্ষাপটে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, তাঁকে নিয়ে তৃণমূল কী অবস্থান নেবে? কিন্তু, রবিবার জল্পনার অবসান ঘটিয়ে, সরাসরি অনুব্রতর পাশে দাঁড়ান খোদ তৃণমূলনেত্রী। 

দলনেত্রীর পাশে থাকার খবর পৌঁছেছে সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের কাছে। এতে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন, অনুব্রতর আইনজীবী।অনুব্রত মণ্ডলের আইনজীবী  অনির্বাণ গুহঠাকুরতা এ প্রসঙ্গে বলেন, ওনার অ্যারেস্ট সম্বন্ধে বলেছেন, যে এটা অত্যন্ত অন্যায়ভাবে অ্যারেস্ট হয়েছেন, যেটা আমরা আদালতেও বারবার বলেছি।তাতে ওনার আত্মবিশ্বাস অবশ্যই, নিজের দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন, তাতে ওনার  আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে উল্টো ছবি: এর আগে নিয়োগ-দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা গেছিল সম্পূর্ণ উল্টো ছবি। তাঁর গ্রেফতারির পর, তৃণমূলনেত্রীর মুখে শোনা গেছিল এই বার্তা।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোরালভাবে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন, তখন সূত্রের খবর, সোমবার পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান দলের তরফে কেউ কোনও খোঁজ নিয়েছে কি না?

উত্তরে আইনজীবী বলেন, দলের শীর্ষ নেতৃত্ব কোনও খোঁজ-খবর নেয়নি। তবে, নিচুতলার কর্মীদের কয়েকজন খোঁজ নিয়েছেন। এ’কথা শুনে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তখন আইনজীবী বলেন, এখন কেসের দিকে নজর দিন।

জেলবন্দি সতীর্থর সঙ্গে দেখা করতে চাননি কেউ: সোমবার, স্বাধীনতা দিবসের সকালে প্রেসিডেন্সি জেলে জাতীয় পতাকা তোলা হয়। উপস্থিত ছিলেন শশী পাঁজা, মালা রায়রা। সূত্রের খবর, জেল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিল, তিনি অরবিন্দ ভবনের সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় সেখানে যাননি। দিনভর নিজের সেলেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, জেলবন্দি সতীর্থর সঙ্গে দেখা করতে চাননি বর্তমান শশী পাঁজা, মালা রায়রাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget