এক্সপ্লোর

Mamata Banerjee Exclusive: 'জ্যোতি বসু বলতেন, এরা যাবে কবে?' বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার নিয়ে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee On Jyoti Basu : 'উনি আমাকে বলেছিলেন, আমার জন্মদিন আছে ৮ তারিখে, আপনি যেখানেই থাকুন, আমার জন্মদিনের দিনটা কিন্তু আপনি আসবেন।'

বিধানসভা ভোটের মুখে এবিপি আনন্দের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রীর তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে। কথায় কথায় ফিরে যাওয়া অতীতের ধুলো পড়া অ্যালবামে। ফিরে দেখা রাজনীতির পুরনো অধ্যায়। 

এ রাজ্যের তিনদশকের বিরোধী নেত্রী তিনি। ভেঙে দিয়েছিলেন লাল দুর্গের অহমিকা। রাজনৈতিক প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তাঁর সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল, তাও জানালেন তিনি নিজেই। জানালেন, 
শেষের দিকে জ্যোতি বসুর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভাল হয়েছিল তাঁদের ৷ নন্দীগ্রাম কিংবা সিঙ্গুরকাণ্ডের সময়ও কথা হত তাঁদের সঙ্গে। এবিপি আনন্দর সঙ্গে কথোপকথনে জ্যোতি বসুর সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে বললেন নানা কথা । কেউ বিরোধী দলের হলেও, প্রবীণদের প্রতি সম্মান জানানোটাই যে রীতি, একসময় জ্যোতি বসুকে প্রণাম করার বিষয়ে, বললেন এমনটাই। সেই সঙ্গে জ্যোতি বসুর শেষবেলায় তাঁর পার্টির লোকেদের সঙ্গেই কেমন সম্পর্ক ছিল, তা নিয়েও কথা বললেন মুখ্যমন্ত্রী।

সুমন দে : জ্যোতিবাবুকে পরে দেখেছি আপনার সম্পর্কে যথেষ্ট স্নেহশীল ...

মমতা বন্দ্যোপাধ্যায় : আমাকে ডেকে পাঠালেন একদিন। তিন চার বার গেলাম। কিন্তু গৌতম দা বসে থাকত সারাক্ষণ পাহারা দিয়ে। আমি কী কথা বলছি , না বলছি শুনবে। লাস্ট উনি যে বছর মারা গেলেন...সে বছর আমি ত্রিবান্দ্রম গিয়েছিলাম, দিল্লি গিয়েছিলাম। তার আগে উনি আমাকে বলেছিলেন, আমার জন্মদিন আছে ৮ তারিখে, আপনি যেখানেই থাকুন, আমার জন্মদিনের দিনটা কিন্তু আপনি আসবেন। ত্রিবান্দ্রম থেকে চেন্নাই এলাম। চেন্নাই থেকে কলকাতা এলাম। 
আরেকটা কথা আমার মনে আছে, উনি আমায় অনেক সময় বলতেন, এরা যাবে কবে ! 

সুমন দে : কী বলছেন !

মমতা বন্দ্যোপাধ্যায় : হ্যাঁ ঠিক বলছি। 

সুমন দে :  বুদ্ধবাবুর সরকার কবে যাবে, জ্যোতিবাবু জিগ্যেস করছেন ! 

মমতা বন্দ্যোপাধ্যায় : হ্যাঁ,  সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সময় আমায় বলেছিলেন । দুই হচ্ছে আরেকটা কথা। যেদিন ওঁর স্ত্রী মারা গেলেন, আমি তখন মিটিং করছিলাম। ইলেকশনের প্রচার বা কী একটা চলছিল, সম্ভবত । আমি জাভেদ খানের এলাকায় ছিলাম। তখন হঠাৎ আমি শুনলাম কমল দেবী মারা গিয়েছেন। আমি ছুটে গেলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। উনি নিজেই গেটটা খুললেন। বললেন, আপনি এসেছেন? জানেন তো , অনেকদিন একসাথে ছিলাম। এই মাত্র বডিটা নিয়ে যাওয়া হয়েছে ক্যাওড়া তলা শ্মশানে। আমি সঙ্গে সঙ্গে ক্যাওড়াতলা শ্মশানে গেলাম। সেদিন সোমনাথ চ্যাটার্জি আর ওঁর ছেলে ছাড়া আর কেউ ছিল না। 

সুমন দে : তখন কোথাও বোধ হয় সৌজন্যের ....

মমতা বন্দ্যোপাধ্যায় : জ্যোতিবাবু ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে ওদের মনে হয় সম্পর্কটাই হারিয়ে গিয়েছিল । মানে দলের মূল স্রোত থেকে। এটাই বোধ হয় হয় ! কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ মানুষকে মনে রাখে মানুষকে ভালবেসে।

সুমন দে : আর ক্ষমতা চেয়ার এগুলো ক্ষণস্থায়ী। থাকে হচ্ছে সম্পর্ক। 

মমতা বন্দ্যোপাধ্যায় : মনুষ্যত্ব না থাকলে কোনও চেয়ারেরই কোনও দাম নেই।  

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন-

 

About the author সুমন দে

The stalwart of Bengali news broadcasting media industry, who has revolutionized this regional news space with his Midas touch covering from Nandigram to Suchitra Sen and everything in between, Mr Suman De needs no separate introduction. His distinctive style is integral to the way Bengal consumes its daily news today. People across the political spectrum may agree or disagree with his pragmatic stance on critical issues, but one can ignore his powerful presentation. No sooner did he foray into television journalism from print media in 1998 and then as a special correspondent of Zee News, than started his meteoric rise first as the Eastern Region Chief of Bureau of Star News which he joined in 2002, and later as the Editor of then then ‘Star Ananda’, the first Bengali News Channel in 2005. He currently plies his trade as the Executive Vice President of ABP Ananda. He manages to take time out of his professional commitments to pursue extensive studies and his passion for painting and has also penned several books on various subjects.

Mr De decided to follow his journalistic instincts and make a career out of it as early as fifth standard. He found himself regularly contributing to English daily ‘The Statesman’ from school life while his television debut came while he was still in University. His illustrious career across print and audio-visual media has already spanned almost three decades.

When he is not busy analyzing news down to the bits and pieces, he likes to travel, based on which he has already published several books. His alter ego is known to be a full-fledged family man, with close-knit family members constituting his support system from whom he derives the best inspiration.

Read More

সেরা শিরোনাম

News Live: তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
Jhargram News: রাস্তাঘাটে নয়, বাড়িতে বসেই ব্রজঘাতে প্রাণ হারালেন বছর ২১-র তরতাজা যুবক
রাস্তাঘাটে নয়, বাড়িতে বসেই ব্রজঘাতে প্রাণ হারালেন বছর ২১-র তরতাজা যুবক
Weather Forecast: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ডাবল অ্যাটাক, আসছে দুর্যোগ, রাত থেকেই শুরু? সোম থেকেই বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ডাবল অ্যাটাক, আসছে দুর্যোগ, রাত থেকেই শুরু? সোম থেকেই বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি?
Alka Yagnik : অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?
অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget