এক্সপ্লোর

Mamata Banerjee Exclusive: 'একসঙ্গে এতগুলো ফাঁস করব?' সুমন দে-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কী দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

ABP Ananda Exclusive : সুমন দে'র সঙ্গে কথোপকথনে রাজ্য থেকে সমগ্র দেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অজানা তথ্য তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : এবিপি আনন্দর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে'র সঙ্গে কথোপকথনে রাজ্য থেকে সমগ্র দেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অজানা তথ্য তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে এল বাবরি মসজিদ প্রসঙ্গ। 

সুমন দে : আপনি বলছেন বাজপেয়ী সরকারের সঙ্গেও তৎকালীন বামফ্রন্ট সরকারের সুসম্পর্ক ছিল ?

মমতা বন্দ্যোপাধ্যায় : যেহেতু সংখ্যাগরিষ্ঠতা কম ছিল। নরসিংহ রাও তো মিলিজুলি। সিপিএম শুধু টাকা নিত আর ওভার-ড্রাফ্ট করত। আর ওভার-ড্রাফ্টের টাকা নিত। আর ব্ল্যাকমেল করত। তখন থেকেই আমি জানতে পারি যে এরা এসব করছে। যার জন্য রাজীবজির মৃত্যুর পরে আমার সঙ্গে কংগ্রেসের আর সেভাবে কারো সম্পর্ক ছিল না। সোনিয়াজি ছাড়া। 

সুমন দে : সে তো সোনিয়াজির সঙ্গে আপনার এখনও রিলেশন...

মমতা বন্দ্যোপাধ্যায় : আমি তখনও অনেক চেষ্টা করেছিলাম। আমি ১৪ দিন ওঁর জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু, নরসিংহ রাওজির সময় বাবরি মসজিদ হল। অজিত দা আমাকে পরে একদিন বলেছিলেন। 

সুমন দে : কী বলেছিলেন ?

মমতা বন্দ্যোপাধ্যায় : এটা বলা উচিত কি না আমি জানি না। একসঙ্গে এতগুলো ফাঁস করব ? 

সুমন দে : বলুন বলুন...এসব ইতিহাসের অংশ

মমতা বন্দ্যোপাধ্যায় : অবশ্য উনি এখন নেই। মারা গেছেন। অজিত দা তখন ইনফরমেশন-কালচার মিনিস্টার ছিলেন। নরসিংহ রাওজির আমলে। আমি না। আমি ছেড়ে চলে এসেছি। অজিত দা আমায় বলেছিলেন যে...আমি বললাম অজিত দা আপনি ইনফরমেশন-কালচারে ছিলেন আপনি জানতে পারলেন না যে ওরা বাবরি মসজিদটা ভাঙছে ? তখন অজিত দা আমায় বলেছিলেন। শোনো, আমি বলেছিলাম। আমাকে বলেছিল, চুপচাপ রহো। আজ অজিতদা বেঁচে নেই, থাকলে হয়ত বলে দিতেন। 

সুমন দে : আপনি বলছেন, পুরোটা...মানে ভাঙাটা ছিল পূর্ব পরিকল্পিত ?

মমতা বন্দ্যোপাধ্যায় : একদম। এটা আমার মনে হয়েছে পরে কথা শুনে। মানে, এটা নরসিংহ রাওজির একটা প্ল্যান ছিল। 

সুমন দে : মারাত্মক ! যে ঘটনা ভারতের ইতিহাস...এত মানুষের মৃত্যুর কারণ...

মমতা বন্দ্যোপাধ্যায় : এখানে কত দাঙ্গা হয়েছে। তখন কেউ নেই। তখন আমি একা ঘুরে ঘুরে বেড়াতাম। একদিন শুধু মাদারের সঙ্গে আমার দেখা হয়েছিল লরেটোতে। আমি এখানে বসে বসে রান্না করতাম। সেই খাবার লোককে দিয়ে আসতাম। আমার সঙ্গে কাকলি আর সুদর্শন দা থাকতেন। সুদর্শন ঘোষদস্তিদারের গাড়ি করে আমরা তিনজনে মিলে যেতাম। গিয়ে আমরা এলাকায় এলাকায় খাবার পৌঁছাতাম। পুরো কলকাতা জ্বলছিল। এমনকী সেদিন সিপিএমের কেউ রাস্তায় বেরোয়নি। হিন্দু এলাকায় গেলে আমাকে মারছে, গাড়ি ঘেরাও করছে। মুসলিম এলাকায় গেলে তরোয়াল দিয়ে মারছে। আমি সব ঘটনার সাক্ষী আছি। তা সত্ত্বেও আমরা সেই সময় রাস্তায় নেমে কাজ করেছি। আমি নিজে একদিন রাইটার্সে গিয়েছিলাম। গিয়ে বুদ্ধবাবুদের বলেছিলাম, আপনাদের যদি কোনও প্রয়োজন থাকে আমাকে বলবেন। কারণ, আমি কোনও দিন দাঙ্গাকে প্রশ্রয় দিইনি। প্রশ্রয় করে বাঁচিওনি। দিইওনি। 

About the author সুমন দে

The stalwart of Bengali news broadcasting media industry, who has revolutionized this regional news space with his Midas touch covering from Nandigram to Suchitra Sen and everything in between, Mr Suman De needs no separate introduction. His distinctive style is integral to the way Bengal consumes its daily news today. People across the political spectrum may agree or disagree with his pragmatic stance on critical issues, but one can ignore his powerful presentation. No sooner did he foray into television journalism from print media in 1998 and then as a special correspondent of Zee News, than started his meteoric rise first as the Eastern Region Chief of Bureau of Star News which he joined in 2002, and later as the Editor of then then ‘Star Ananda’, the first Bengali News Channel in 2005. He currently plies his trade as the Executive Vice President of ABP Ananda. He manages to take time out of his professional commitments to pursue extensive studies and his passion for painting and has also penned several books on various subjects.

Mr De decided to follow his journalistic instincts and make a career out of it as early as fifth standard. He found himself regularly contributing to English daily ‘The Statesman’ from school life while his television debut came while he was still in University. His illustrious career across print and audio-visual media has already spanned almost three decades.

When he is not busy analyzing news down to the bits and pieces, he likes to travel, based on which he has already published several books. His alter ego is known to be a full-fledged family man, with close-knit family members constituting his support system from whom he derives the best inspiration.

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Narendra Modi Rally: 'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
Modi in Brigade: ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
Weather : আগামী ৭ দিন ধরে দফায় দফায় বৃষ্টি-বজ্রপাত! কালবৈশাখী শুরু?
আগামী ৭ দিন ধরে দফায় দফায় বৃষ্টি-বজ্রপাত! কালবৈশাখী শুরু?
Attack on Shashi Panja: 'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!
'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget