এক্সপ্লোর

Mamata Banerjee: 'হরে করে কমবা', 'আজব ছড়া'র ব্যাখ্যা করলেন মমতা, ভাবা প্র্যাকটিস করতে বললেন

Mamata Banerjee Poems: মমতা বলেন, "বিদ্যা, বই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই সবাই বলে।"

কলকাতা: লেখালেখি করেন বহুদিন ধরেই। বিশেষ করে কবিতা লেখা যে পছন্দের, তা নিয়ে রাখঢাক নেই তাঁর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের বিক্রিও বেশ ভাল। তাই বই লেখায় উৎসাহ হারান না কখনও। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে তাঁর কবিতা নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ কম হয় না। শব্দচয়ন থেকে ছন্দ,তাল, মিমে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। কখনও তা নিয়ে সাফাই দিতে দেখা যায়নি তাঁকে। কিন্তু কিছুই যে তাঁর নজর এড়ায় না, এ বার তা বুঝিয়ে দিলেন তিনি। সব সমালোচনা, বিদ্রূপের জবাব দিতে গিয়ে বললেন, "ছোটদের জন্য কবিতা লিখতে হলে, ছোট হয়ে যেতে হয়।"

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দূর নিয়ন্ত্রণ ব্য়বস্থার মাধ্যমে NSATI-এর সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের অধীনে রাজ্যের ২২টি জেলায়,২৬টি সিভিল সার্ভিসেস কোচিং স্টাডি সেন্টারের শুভ উদ্বোধন করেন। 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহজ শর্তে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে মমতা ছাত্রছাত্রীদের 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' বিতরণ করবেন।

সেখানেই পড়াশোনা, কবিতার কথা উঠে আসে তাঁর কথায়। মমতা বলেন, "বিদ্যা, বই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই সবাই বলে। কারণ  নিজের বিদ্যা, বুদ্ধি দিয়ে যে কাজ করতে আপনি করতে পারেন, তার ভালটা সবাই নিক, কারও খারাপ না হোক।"

এ দিন মমতা আরও বলেন, "ভাল চিন্তা মানুষকে বিকশিত করে। আমি যখন ছোট ছিলাম, ছোট ছোট কবিতা পড়তাম। 'আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে', "কাঠবেড়ালি কাঠবেড়ালি,' এ সব নিয়ে কেউ কখনও প্রশ্ন করেনি। এখন দেখি, এরা কোন গ্রুপ জানি না। হয়ত সমাজের বড় অংশ হবেন। তাঁদের সম্মান করি । তবে ভাবতে বলব। আপনি যখন বাচ্চার জন্য কিছু  তৈরি করবেন, তখন আপনাকেও প্রথমে বাচ্চা সাজতে হবে। মনটা হতে হবে বাচ্চার মতো। তবেই বাচ্চাকে তার মতো করে শিক্ষা দিতে পারবেন।"

সমালোচকদের উদ্দেশে মমতার বার্তা, "কেউ কেউ পুরোটা না দেখে চিৎকার শুরু করে দেয়, একেবারে হরে করে কমবার মতো। আমি বলেল আবার বলবে, দেখেছেন! হরে করে কমবার আবার কোনও মানে হয় নাকি! নিশ্চয়ই হয়। পুরনো কবিতার বইগুলি দেখে নিন। আগেকার দিনের বইগুলিতে চোখ রাখুন, অনেক কিছু দেখতে পাবেন।"

উল্লেখ্য, সাহিত্যচর্চার জন্য, এ বছরই রবীন্দ্রজয়ন্তীতে বাংলা অকাদেমি পুরস্কার পান মমতা। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নিজে পুরস্কার নিতে যাননি তিনি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন ইন্দ্রনীল সেন। মমতাকে ওই পুরস্কার নিয়ে জোর তরজা শুরু হয়। সেই সময় তাঁকে বিদ্রূপ করতে 'আজব ছড়া' নামাঙ্কিত বই থেকে 'হরে করে কমবা' লাইনটি নিয়ে তুমুল বিদ্রূপ শুরু হয়। সেই সময় দলের নেতা দেবাংশু ভট্টাচার্য। অন্নদাশঙ্কর রায়ের 'পিং পিং, কালিম্পং' ছড়াটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। যুক্তি দেন, মমতার লেখা বলেই এত বিদ্রূপ করা হচ্ছে। এ  বার মমতা মুখ খুললেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget