এক্সপ্লোর

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

Mamata Banerjee Assault Allegations: কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধনে যাওয়ার পথে নিগ্রহের চেষ্টার অভিযোগ।

কলকাতা: পুজো উদ্বোধনে করতে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টার অভিযোগ। বাড়ি থেকে বেরনোর পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিগ্রহের চেষ্টা হয় বলে দাবি। এক মহিলার বিরুদ্ধে মমতাকে নিগ্রহের চেষ্টা করেন বলে জানা যাচ্ছে। সেই ঘটনায় একজনকে আটক করেছে কালীঘাট থানা। ঘটনাস্থলে ধস্তাধস্তি, অশান্তি শুরু হয় রীতিমতো। অশ্রাব্য গালিগালাজও শোনা যায়। 'গায়ে কে হাত দিল', 'গায়ে কে হাত দিল' বলে চিৎকার করতে শোনা যায় কয়েকজনকে। (Mamata Banerjee Assault Allegations)

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পরিস্থিতি যখন উত্তাল, সেই আবহে সদ্যই দিল্লি থেকে কলকাতা ফিরেছেন মমতা। মঙ্গলবার রাস্তায় নামার কথা থাকলেও, পুলিশ এবং সেনা নামিয়ে রাজাবাজারে আটকে দেওয়া হয় মমতা-তৃণমূলের মিছিল। সেই আবহেই আজ সন্ধেয় কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। মমতার বাড়ির গলিতেই ওই ক্লাবের পুজো হচ্ছে। মমতার সঙ্গে হাঁটছিলেন আরও অনেকে। সেই সময়ই তারং উপর হামলার চেষ্টা হয় বলে জানা গিয়েছে। (TMC News)

আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের

তৃণমূল সূত্রে খবর, মমতা বাড়ি থেকে বেরোতে এক মহিলা বাকিদের সঙ্গে ভিড়ে মিশে যান। মমতার খুব কাছাকাছি পৌঁছে যান তিনি। সটান মমতাকে ঘুঁষি মারার চেষ্টা করেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মমতাকে। উত্তেজিত অবস্থায় একটা সময় পর মাটিতে শুয়ে পড়েন তিনি। ওই মহিলাকে শেষ পর্যন্ত কাবু করেন নিরাপত্তারক্ষীরা। কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কী উদ্দেশ্য ছিল তাঁর, এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, হামলার চেষ্টা করা ওই মহিলার বাড়ি এস এন ব্যানার্জি রোডে। তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন বলে মনে করছে পুলিশ। কিন্তু কেন এমন আচরণ করলেন, তার উত্তর মেলেনি। তবে এই গোটা ঘটনায় মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তন মুখ্য়মন্ত্রী হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার কথা তাঁর। তার পরও কী করে এমন ঘটনা ঘটল, প্রশ্ন তুলছেন অনেকে।

এই ঘটনার তীব্র নিন্দা করেন মমতা-তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এখানে একজন এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার অবরোধ করেন। তাঁকে আক্রমণ করার চেষ্টা হয়। শারীরিক ভাবে নিগ্রহের চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেড প্লাস নিরাপত্তার পরও যদিও এমন ঘটনা ঘটে, যাঁরা পুলিশের নিরাপত্তার কথা বলেন, তাঁরা যদি চুপ করে বসে থাকেন...নানা ভাবে আক্রমণের চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
Advertisement

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget