এক্সপ্লোর

Mamata Banerjee: চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য নয়া প্রকল্প, মাসে মাসে মিলবে অনুদান, ঘোষণা মমতার

SSC Scam: নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। নতুন করে নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত বেতন পাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের রেহাই দেয়নি সুপ্রিম কোর্ট। এবার তাঁদের জন্য প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, মাসে মাসে চাকরিহারাদের অনুদান দেওয়া হবে।

বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের ঘোষণা করেন তিনি। মমতা জানিয়েছেন, চাকরিহারাদের জন্য প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার। তাঁদের মাসিক অনুদান দেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার এবং চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন।

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "আমরা বলেছিলাম, গ্রুপ সি ও গ্রুপ ডি-দের কথা বিশেষ করে। ওরা মাইনে পাচ্ছে না, সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে। আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে, আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে, তা মেনে চলব। কিন্তু ততদিন এই সমসারগুলি কী করে চলবে? তাই আমরা একটা মিটিংয়ে যেমন জানিয়েছিলাম আমরা। আমরা একটা প্রকল্প তৈরি করেছি।"

মমতা আরও বলেন, "এখানে তো কথায় কথায় পিল খায় সব! পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায়। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। কাজেই গ্রুপ সি ও ডি-দের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে, আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় সংসারগুলি সমস্যায় আছে। তাই আজ রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে, পশ্চিমবঙ্গ শ্রমবিভাগের অধীনে, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি নামে একটি প্রকল্প তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, গ্রুপ সি ও ডি কর্মীদের, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে মাসে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এপ্রিল থেকে ওরা পাচ্ছিল বেতনটা।"

যতক্ষণ পর্যন্ত না আদালতে মিটছে বিষয়টি, তত দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, "কেউ কেউ হয়ত বলবেন দরকার নেই। এটা তাঁদের স্বাধীন মতামত। আমাদের তা নিয়ে কিছু বলার নেই। আমরা ভেবে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেই বলেছিলাম। কার্যকর হল আজ থেকে।"

এর আগে, এপ্রিল মাসে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের মাঝেই ফোনে চাকরিহারাদের মাসিক অনুদানের কথা বলেছিলেন মমতা। সেই সময়ও টাকার অঙ্ক একই ছিল। যদিও চাকরি হারা গ্রুপ সি ও ডি কর্মীরা আরও ৫ হাজার টাকা বাড়ানোর আবেদন জানান। তবে আজ মমতা যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে অনুদানেরই ঘোষণা করলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget