এক্সপ্লোর

Mamata on Richa: রিচার নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোথায় হবে ?

Richa Ghosh : এর আগে রাজ্য পুলিশের DSP পদে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী, দেওয়া হয়েছে 'বঙ্গভূষণ' সম্মান।

শিলিগুড়ি : বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা জানিয়েছে CAB। সোনার মেয়ের হাতে সোনার ব্যাট-বল তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের DSP পদে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী, দেওয়া হয়েছে 'বঙ্গভূষণ' সম্মান। রিচার গলায় সোনার হার পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা করলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের সকলকে অভিনন্দন-কৃতজ্ঞতা জানাই রিচার জন্য। রিচার এত ভাল পারফরম্যান্সের জন্য। মাত্র ২২ বছর বয়স। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে । এখানে গৌতম দেব...শিলিগুড়ির মাটির মেয়ে বলে, পুরো এখানকার সমস্ত নাগরিক মিলে তাকে সংবর্ধনা দিয়েছে। বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি। সিএবি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সিএবি-র পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু, ওর উদ্দেশে আমি এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। এখানে চাঁদমণিবাগান আছে...প্রায় ২৭ একর জমি আছে। ওটা মেয়রকে বলব, এটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। এই ক্রিকেট স্টেডিয়ামটা...রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক। যাতে মানুষ ওর পারফরম্যান্স মনে রাখবে। ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে।"

শুক্রবার ঘেরে ফেরার সময় ভেসেছিলেন, আবেগ, উচ্ছ্বাস, ভালবাসায়। শনিবার সম্বর্ধিত হন CAB-তে। পান অসংখ্য পুরস্কার। সেই সঙ্গে জানা যায় অনেক অজানা কথা। মহেন্দ্র সিংহ ধোনির মতো ছক্কা হাঁকাতে ভালবাসেন। সাজঘরে সতীর্থদের অনেকেই তাই ‘ছোট মাহি’ বলে ডাকেন। বিশ্বজয়ী ক্রিকেটারের কথায়, "কঠিন পরিস্থিতিতে খেলতেই ভালবাসি। দলকে জেতাতে ভালবাসি। যে পদক পেয়েছেন, তা বাড়িতে তাঁর ট্রফি ক্যাবিনেটে একেবারে সামনে রাখা থাকবে।" প্রাক্তন ভারত অধিনায়ক শোনান জেলা থেকে রিচাকে তুলে আনার গল্প।

ঝুলন গোস্বামী বলেন, "২০১৩ সালে সিএবি-কে বলেছিলাম, জেলা থেকে প্রতিভা তুলে আনতে চাই। সেই বছর শুরু হয়েছিল ট্যালেন্ট হান্ট। সেখানেই রিচাকে প্রথম দেখি। আমার দেখা সেরা প্রতিভা।" শনিবার সম্বর্ধনার দিন দুপুরে বাঘাযতীনের বাড়ি থেকে বেরিয়ে রিচা যান লালবাজারে। সেখান থেকে সোজা CAB। CAB-র সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। CAB-র তরফে রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল, চেক। রিচাকে ভারতের অধিনায়ক হিসাবে দেখার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ও সৌরভ - দু'জনেই। রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়েকে দেওয়া হয় ‘বঙ্গভূষণ’ সম্মান। মুখ্যমন্ত্রী রিচার গলায় পরিয়ে দেন সোনার হার। পাশাপাশি, ওইদিন থেকে রিচা রাজ্য পুলিশের DSP। তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget