এক্সপ্লোর

Mamata Banerjee: মেসির কাছে 'ক্ষমা চাইলেন' মমতা! 'আমিও স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম...' 'মর্মাহত মুখ্যমন্ত্রী

মমতা এক্স পোস্টে লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম'

কলকাতা: মেসি উন্মাদনায় যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। দর্শক আসন থেকে ছোড়া হল জলের বোতল। প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ। এই ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।

মমতা এক্স পোস্টে লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি'।            

এদিন কী ঘটেছে? 

ফুটবলের যুবরাজকে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল দর্শকরা। কিন্তু প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে এদিন। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে এদিন। মেসি মাঠ ছাড়তেই মাঠের ভিতর উড়ে আসে অসংখ্য জলের বোতল। 'জায়ান্ট স্ক্রিনেই যদি মেসিকে দেখতে হয়, তাহলে এত টাকা খরচ করে এসেছি কেন?'
স্টেডিয়ামের বাইরে বেরিয়ে ক্ষোভপ্রকাশ দর্শকদের। মন্ত্রী-আয়োজকরাই ছবি তুলছেন, দর্শকরা কী দেখবে? প্রতিক্রিয়া দর্শকদের। অভিযোগে দাবি, 'আমরা কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি মেসিকে একবার দেখব বলে, কিন্তু আয়োজক-মন্ত্রীরা মৌমাছির মতো ঘিরে ছিল। স্ক্রিনে দেখব বলে তো আসিনি। আয়োজক-প্রশাসনের জন্যই এটা হয়েছে।' 

পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে যায় গ্যালারি থেকে মাঠে নেমে পড়লেন ক্ষুব্ধ দর্শকরা। মাঠের দখল নিয়ে নেয় উত্তেজিত জনতা। মাইকের স্ট্যান্ড নিয়ে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর চলে।  মেসির জন্য নির্দিষ্ট সামিয়ানা উপড়ে ফেলল উত্তেজিত জনতা। শুধু তাই নয় ভিআইপি সোফায় আগুনও ধরিয়ে দেয় তারা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget