এক্সপ্লোর

Madrid Book Fair : মাদ্রিদ আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত, কলকাতা বইমেলায় নতুন চমক ?

Kolkata Book Fair : বৃহস্পতিবার মাদ্রিদ বইমেলার সঙ্গে বৈঠক করে গিল্ড। তারপর তাদের মধ্যে একটি মৌ-ও স্বাক্ষর হয়। 

আশাবুল হোসেন, মাদ্রিদ: মাদ্রিদের ( Madrid ) মঞ্চে স্পেনীয় শিল্প-বাণিজ্য জগতের প্রতিনিধিদের আশ্বস্ত করে, বাংলায় লগ্নির আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পোদ্যোগ - কীভাবে রাজ্য সরকার শিল্পপতিদের পাশে থাকে তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নি টানতে বিদেশ সফরে গিয়ে বিদেশের মাটিতে  সাহিত্যচর্চার প্রসারেরও ব্যবস্থা করে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিদেশের মাটিতে বাংলার সাহিত্যচর্চা প্রসারের জন্য মউ ( MoU ) সাক্ষর করলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে গিয়ে মাদ্রিদ বইমেলার সঙ্গে  সাক্ষরিত হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার চুক্তি । 

মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে। বৃহস্পতিবার মাদ্রিদ বইমেলার সঙ্গে বৈঠক করে গিল্ড। তারপর তাদের মধ্যে একটি মৌ-ও স্বাক্ষর হয়। 

স্পেন সফর নিয়ে আশাবাদী পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানালেন ত্রিদিব চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ-কে তিনি জানালেন, 'মাদ্রিদ আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। ২০২৫-এ কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে প্যাভিলিয়ন তৈরির প্রস্তাব। স্পেনের ভালো সাহিত্যের বাংলায় অনুবাদ এবং বাংলার নির্বাচিত সাহিত্যের অনুবাদ হবে স্প্যানিশে।'জানালেন  দুই গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে।  স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলা সাহিত্য ও স্প্যানিশ সাহিত্য এবং সংস্কৃতির আদান প্রদানের পথ আরও মসৃণ হল।  

শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় মাদ্রিদের এক পাঁচতারা হোটেলে শিল্প-বাণিজ্য সম্মেলনের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্পেনের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের ৭২ জন প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর পরে, বাংলার শিল্প-প্রতিনিধিরাও পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান। বক্তব্য রাখেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।  লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ সাক্ষরিত হওয়ার পরে, শনিবার রিয়াল মাদ্রিদ ক্লাব ও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। সঙ্গী হবেন সৌরভও।  

অন্যদিকে, শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন  বলে  এবিপি আনন্দকে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এবার তাঁকে শিল্পপতির ভূমিকায় দেখতে পারে বাংলা। তিনি জানান, 'আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ করব। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার কর্মসংস্থান হবে। শালবনিতে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। সেই জমিতে এখনও কারখানা হয়নি, সেখানেই আমরা কারখানা করব। কারখানা তৈরি করতে ৬ মাস মতো সময় লাগবে।'  

         
আরও পড়ুন :

যে সাইকেলে চড়ে ঘুরত, সে এখন গাড়িতে ঘোরে, কার দিকে ইঙ্গিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget