এক্সপ্লোর

Upcoming Bikes: ডিসেম্বরেই বাজারে আসবে এই বাইক আর স্কুটারগুলি, ফিচার্স আর দামে কোনটি হবে সেরার সেরা ?

Bike Scooter Launch: আগামী ১৩ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হবে ইয়ামাহার এই স্কুটারটি। মাত্র ১.৫ লাখ টাকার রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে এই স্কুটারটি। ১৫৫ সিসির এই স্কুটারের ইঞ্জিনে ১৫ পিএস শক্তি উৎপন্ন হয়।

Bike News: দেশে একের পর এক বাইক, স্কুটার লঞ্চ হচ্ছে। এর মধ্যে বৈদ্যুতিন স্কুটার ও বাইকের চাহিদা বেশি দেখা যাচ্ছে। এই মাসে অর্থাৎ ডিসেম্বরেও (Best Bikes and Scooters) এই তালিকা বেশ দীর্ঘ। কম দামি থেকে বেশি দামি সব ধরনের রেঞ্জের বাইক কিংবা স্কুটার আসছে এই মাসে। বছরের শেষে এসে বাজারে লঞ্চ (Upcoming Bikes) হবে চার চারটি নতুন টু-হুইলার। রয়্যাল এনফিল্ড, হিরো, হোন্ডা, ইয়ামাহা রয়েছে এই তালিকায়। কবে কোন মডেল লঞ্চ হচ্ছে, সেগুলির দামই বা কত জেনে নিন বিস্তারিত।

Yamaha NMax 155

আগামী ১৩ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হবে ইয়ামাহার এই স্কুটারটি। মাত্র ১.৫ লাখ টাকার রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে এই স্কুটারটি। ১৫৫ সিসির এই স্কুটারের ইঞ্জিনে ১৫ পিএস শক্তি উৎপন্ন হয়। এই স্কুটারে আপনি ৩৫ কিমি প্রতি লিটার মাইলেজ পাবেন। এই টু হুইলারে সর্বোচ্চ গতি উঠবে ১০০ কিমি প্রতি ঘণ্টায়।

Royal Enfield Bullet 650

রয়্যাল এনফিল্ডের আরও একটি অসাধারণ বাইক বাজারে আসছে ডিসেম্বর মাসেই। ব্রিটিশ গাড়িনির্মাতা সংস্থার পক্ষ থেকে ভারতের বাজারে আসবে রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০। আগামী ১৫ ডিসেম্বর বাজারে আসতে চলেছে এই বাইক। ৬৫০ সিসির বাইকের ইঞ্জিনে আপনি ২৫ কিমি প্রতি লিটারের মাইলেজ পাবেন। এই বাইকে সর্বোচ্চ গতি উঠবে ১৭০ কিমি প্রতি ঘণ্টায়। মাত্র ৩ লাখ টাকা থেকেই বাজারে আসবে এই বাইক।

Hero XPulse 210

ডিসেম্বরে বাইক বা স্কুটার লঞ্চের তালিকায় পিছিয়ে নেই হিরোও। ২ লাখের রেঞ্জের মধ্যে বাজারে আসবে এই হিরো এক্স পালস ২১০। আগামী ১৫ ডিসেম্বর বাজারে আসবে এই বাইকটি। এই বাইকে ২১০ সিসির ইঞ্জিনে থাকবে অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধে।  

Hero Destini 125

১৫ ডিসেম্বরেই বাজারে আসবে হিরো ডেসটিনি ১২৫ স্কুটারটি। এই স্কুটারের দাম রাখা হয়েছে ৯০ হাজার টাকা। এই হিরোর স্কুটারটি ১২৪.৩ সিসির ইঞ্জিনের সঙ্গে বাজারে এসেছে। একইসঙ্গে হিরোর এই স্কুটারে মাইলেজও দারুণ পাওয়া যাবে। হিরোর ডেস্টিনি ১২৫ স্কুটারে আপনি এক লিটার তেলে যেতে পারবেন ৬০ কিমি রাস্তা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: PM Mandhan Yojana: দেশের কৃষকদেরও পেনশনের সুবিধে দেয় কেন্দ্র, কীভাবে পাবেন ? কোথায় করতে হয় আবেদন ?

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget