এক্সপ্লোর

Mamata Banerjee: 'পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কি বাথরুমেও ঢুকবে?' প্রশ্ন মমতার

Mamata Banerjee On CBI Investigation: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযান নিয়ে আক্রমণে মমতা। 

কলকাতা: 'পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কী শৌচাগারেও ঢুকবে?' পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযান নিয়ে আক্রমণে মমতা। কলকাতা থেকে জেলা, সকাল থেকে শুরু সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। আর সেই ইস্যুতেই কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ২০টি জায়গায় সিবিআই তল্লাশি শুরু হয়েছে। নিউ ব্যারাকপুর, পানিহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভায় থেকে কামারহাটি, হালিশহর, শান্তিপুর, কৃষ্ণনগর, দমদম পুরসভায় সিবিআই তল্লাশি চলছে। পাশাপাশি টাকি, বরানগর, বাদুরিয়া, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাতেও তল্লাশি শুরু করেছে সিবিআই। সল্টলেকে নগরায়ন ভবন, পুর প্রশাসন ভবনে এবং ধৃত অয়ন শীলের চুঁচুড়ার বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি চলছে। এদিন  মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, "সকাল থেকে ১৪টা -১৬টা পুরসভায় ঢুকে গিয়েছে। এবার কি বাথরুমেও ঢুকবে? জিজ্ঞেস করুন, ওয়াশরুমেও ঢুকবে এখন? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ধামা চাপা দেওয়া যায় না।''  

নিয়োগ দুর্নীতির তদন্তে, শহর থেকে শহরতলিতে একযোগে তল্লাশি চালাচ্ছে CBI।কোথাও আলমারিতে তন্নতন্ন করে তল্লাশি চালানো হল। কোথাও, আবার পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বললেন গোয়েন্দারা।যেমন, ছাই চাপা আগুনের মতো, স্কুলে নিয়োগ-দুর্নীতির তদন্তে গিয়ে, অয়ন শীলের অফিস থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির বিস্তারিত তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি বাজেয়াপ্ত করার পর, অয়ন শীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলেও উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।অয়ন শীলের সল্টলেকের অফিসে হানা দেওয়ার পরে, ইডি সূত্রে দাবি করা হয়েছিল, বিভিন্ন পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল।

পরবর্তীতে এই তদন্ত যত এগিয়েছে, তাতে চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, রীতিমতো ৪ থেকে ৭ লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে।ইডি সূত্রের দাবি করা হয়, পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা। গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা। সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা। পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা। পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা। পুরসভার টাইপিস্টের চাকরির রেট শুরু ৭ লক্ষ টাকা থেকে।সূত্রের দাবি, ইডির জেরায় অয়ন দাবি করেন, তিনি ২০ থেকে ২৫% কমিশন পেয়েছেন। বাকি ৭৫-৮০% টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে।

আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget