এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনের ভাড়া বাড়াইনি, কিন্তু এখন তো...', তোপ মমতার

Train Accident:বিজেপির আমলে রেলের ভাড়া বাড়লেও সুরক্ষার বিষয়ে কোনও খরচ হয়নি বলেও অভিযোগ মমতার।

কলকাতা: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে একদিকে স্বজনহারাদের কান্না, দেহের পরিচয় খোঁজার হিড়িক। অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেলের সুরক্ষায় ঘাটতির প্রসঙ্গ তুলে লাগাতার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে তৃণমূল-সহ বাকি বিরোধী দলগুলি। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলছে বিজেপি। এমন আবহে রেলের ভাড়া নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আমলে রেলের ভাড়া বাড়লেও সুরক্ষার বিষয়ে কোনও খরচ হয়নি বলেও অভিযোগ মমতার।

তিনি বলেন, 'আমি রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনের ভাড়া বাড়াইনি, কিন্তু এখন তো প্রায় নিয়ম করে ভাড়া বাড়ান। আপনি নিজেদের সখ-আহ্লাদ পূরণের জন্য যে টাকা খরচ করেছেন, তা রেলকে দিতে পারতেন। সেই টাকা কৃষককে দিতে পারতেন, ১০০দিনের কাজের জন্য দিতে পারতেন। কিন্তু আপনারা তো সেই টাকা দেননি, তাহলে হয়তো এই দিন দেখতে হত না।' গত বাজেটে কেন্দ্রের তরফে দেখানো হয়েছে যে ২০২২-২৩ অর্থবর্ষে রেল থেকে আড়াই লক্ষ কোটি টাকা লাভ হয়েছে। তারপরেও সেই লভ্যাংশ থেকে কেন রেলের সুরক্ষা সংক্রান্ত উন্নতি হচ্ছে না। তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

মমতার তোপ, 'নিজেদের দোষ আড়াল করাটা ঠিক নয়। ১০০দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনার সময়ে কিছুই হয়নি। মৃত্যু নিয়ে যারা রাজনীতি করে, তাদের আমি ধিক্কার জানাচ্ছি।' তিনি আরও বলেন, 'কাউকে ইস্তফা দিতে বলছি না, সত্যি কথা বলুন। একই দুর্ঘটনা নিয়ে আলাদা আলাদা বক্তব্য কেন? ডাল মে কুছ কালা হ্যায়।'

রাজ্য়ের সাহায্য:
করমণ্ডল দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে রাজ্য। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, তার সঙ্গে আরও ৩ মাস সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। আহতদের ৫০ হাজার টাকা সাহায্য, চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যাঁরা মেন্টাল ট্রমায় আছেন, তাঁদের ১০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা।
পুরনো রেল দুর্ঘটনা নিয়েও পাল্টা তোপ দেগেছে বিজেপি। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'আপনারা এখন আমাকে, নীতীশ কুমার, লালুপ্রসাদকে আক্রমণ করছেন? আপনাদের সময় বহু মানুষের মৃত্যু হয়েছে, আমরা তো কখনও বলিনি। সম্পূর্ণ গাফিলতির জন্য এই দুর্ঘটনা, সমন্বয়ের অভাব ছিল। এত মানুষের মৃত্যুর পরও ক্ষমা চাননি।'

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget