এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলা ভাগ চাইলে...' কেন বিধানসভায় ভোটাভুটি করতে বললেন মমতা?

CM Mamata Banerjee: বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কলকাতা: সম্প্রতি উত্তরবঙ্গকে আলাদা করা কিংবা উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত করার মতো একাধিক প্রস্তাব উঠেছে খোদ বিজেপির তরফ থেকে। কোনও স্থানীয় নেতা নয়, এই দাবি তোলা হয়েছে খোদ বিজেপির একাধিক বিধায়ক এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তরফে। অন্যদিকে কোচবিহার আলাদা করার দাবির কথা বলেছেন বিজেপির রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ। এবার এই বিষয় নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

বিধানসভায় দাঁড়িয়ে তাঁর অভিযোগ, 'বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে, এক একজন এক একরকম প্রস্তাব করছে।' তাঁর দাবি, 'কেউ বলছে কোচবিহার আলাদা কর, কেউ বলছে মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য কর।' এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে মমতার তোপ বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ভাগের চেষ্টার অভিযোগ তুলে বিধানসভায় ভোটাভুটির ডাক দিলেন তিনি। এদিন মমতা বলেন, 'ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, রাজ্যের মানুষ তা চায় কি না, তা জানতে বিধানসভায় ভোটাভুটি হোক।'

বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ  শানিয়েছে তৃণমূল। ভোটপ্রচার থেকে সবক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও বিধানসভায় তাঁর অভিযোগ, বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে। মমতা বলেন, 'উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা এক টাকাও পায়নি।' তাঁর অভিযোগ,'ডিভিসির বন্যাটা হল ম্যান মেড বন্যা। জল ধারণ ক্ষমতা বাড়ালে একাধিক জেলায় বন্যার প্রবণতা কমবে। শুনেছি, ডিভিসি-র বেসরকারিকরণ হচ্ছে, দেশটাকেও না বেসরকারিকরণ করে দেয়, চিন্তা হয়। ঘাটাল মাস্টারপ্ল্যান কবে থেকে ঝুলে আছে,অফিস তুলে নিয়ে বিহারে চলে গিয়েছে।' 'গঙ্গাসাগর মেলাকে একটা টাকাও দেওয়া হয় না, নিজেদের সেতু তৈরি করতে হয়েছে', বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর।

শুভেন্দু অধিকারীর দাবি:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি দলগতভাবে বাংলা ভাগ চায় না। আলাদা রাজ্য, কেন্দ্রশাসিত এলাকা- কিছুই চায় না। তাঁর দাবি, বিজেপি চায় বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বের করা হোক। 

আরও পড়ুন: এখনও হাতের মুঠোয় সোনা ! সোমবার রাজ্য়ে কত যাচ্ছে রেট ?

সেরা শিরোনাম

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget