এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আমি মুসলিম লিগ করি? আমি জঙ্গি? ভোটের সময় মুসলিম লিগের সাহায্য় নেন আপনারা’, বিধানসভা থেকে শুভেন্দু, BJP-কে তীব্র আক্রমণ মমতার

West Bengal Assembly: রাজ্যপালের ভাষণের জবাবে মঙ্গলবার বিধানসভায় বক্তৃতা করেন মমতা।

কলকাতা: পশ্চিমবঙ্গে 'দ্বিতীয় মুসলিম লিগে'র সরকার চলছে বলে একদিন আগে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিরোধী দলনেতার সেই আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে যাঁরা মুসলিম লিগ বলছেন, নির্বাচনের সময় তাঁরাই মুসলিম লিগের সাহায্য় নেন বলে বিজেপি-কে বিঁধলেন তিনি। শুধু তাই নয়, জঙ্গি সংযোগ নিয়ে যে অভিযোগ করেছেন শুভেন্দু, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখবেন বলে জানিয়েছেন মমতা। (Mamata Banerjee)

রাজ্যপালের ভাষণের জবাবে মঙ্গলবার বিধানসভায় বক্তৃতা করেন মমতা। সেখানেই শুভেন্দুর আক্রমণের জবাব দেন। মমতা বলেন, "বক্তৃতা করার অর্থ কাউকে আঘাত করা, ঘৃণা ভাষণ দেওয়া, সাম্প্রদায়িক উস্কানি, অশান্তিতে ইন্ধন জোগানো নয়। বিধানসভায় অনেক জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ শিখ, কেউ আদিবাসী, কেউ তফসিলি, কেউ রাজবংশী। মানুষ সকলকে নির্বাচিত করে পাঠিয়েছেন। এমন কী হল যে একাট ধর্মকে বিক্রি করে খাচ্ছেন আপনারা?" (West Bengal Assembly)

মমতা জানিয়েছেন, তিনি কখনও ধর্ম, জাত, সম্প্রদায়, গোষ্ঠী নিয়ে কথা বলেন না। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছেন যে তিনিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে। কিন্তু কাউকে ঘৃণা করতে শেখেননি। নিজের বাবার কথা উল্লেখ করে মমতা বলেন, "আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৪০-৪২ বছর বয়সে মারা যান। আমরা তখন ছোট। কিন্তু তার মধ্যেই সকলকে ভালবাসার শিক্ষা পেয়েছিলাম। আমাকে ৫০টা গালাগালি দিন, গায়ে লাগবে না। কিন্তু ভাগাভাগির চেষ্টা বরদাস্ত করব না আমি। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করি না।"

শুভেন্দুর আক্রমণের জবাবে মমতা আরও বলেন, "আমি না কি হিন্দুধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লিগ করি? এ জীবনে আমাকে এসবও শুনতে হবে! জম্মু ও কাশ্মীর, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে না কি সম্পর্ক আমার। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। পদত্যাগ করব। আমাকে জঙ্গিনেতা বলেছেন। আপনি বিরোধী দলনেতা হিসেবে একথা বলতে পারেন কি না, চিঠি লিখব প্রধানমন্ত্রীকে। এখনও আমরা আছি বলে বাংলা শান্ত আছে। এটা সর্বধর্মের মানুষের দান। আপনারা (বিজেপি) তো সীমান্তে গিয়েছিলেন উস্কানি দিতে? ভুলে গিয়েছিলেন বাংলাটা দেশের মধ্যে পড়ে।"

রাজ্যের সরকারকে একদিন আগে 'মোল্লাদের সরকার, মুসলিমদের সরকার' বলে উল্লেখ করেন শুভেন্দু। সেই নিয়ে মমতার বক্তব্য, "আমি মুসলিম লিগ? বাংলায় কত শতাংশ মুসলিম থাকে? নতুন করে জনগণনা হয়নি। কিন্তু বাংলায় যে মুসলিমরা রয়েছে, তারা স্কুলে যাবে বা? শিক্ষা পাবে না? তাদের একঘরে করে দিতে হবে? তাদের মারতে হবে, খুন করতে হবে? আর আমি যদি বলি আমার হাতের পাঁচটা আঙুলের মতো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই সমান, সেটা অন্যায়! আমাকে মুসলিম লিগ বলছে! নির্বাচনের সময় তৃণমূলকে হারাতে আপনারাই তো মুসলিম লিগের সাহায্য নেন? অন্য দলকে হারাতে সাহায্য নেন। বেলুনটা ফাঁস করব! কিছু বলার আগে মনে রাখবেন। মানুষই থোঁতা মুখ ভোঁতা করে দেবেন, আমাকে করতে হবে না। এত অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা, অপপ্রচার করছেন। আমরা সকলকে নিয়ে চলি। আসলে আমাকে ফেস করতে পারে না বলে এসব বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনও ভয় নেই। ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি!"

আরও পড়ুন: ‘আমি বিধানসভার আসবাব ভাঙিনি, কাগজ ছিঁড়েছিলাম, কিন্তু…’, বিধানসভায় শুভেন্দুকে জবাব মমতার

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget