এক্সপ্লোর

Mamata Attacks Modi: ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন ‘বঙ্কিমদা’, যেন হরিদা, শ্যামদা! নাকখত দেওয়া উচিত আপনাদের’, তীব্র আক্রমণ মমতার

Mamata Banerjee: কোচবিহারের সভায় এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা।

কোচবিহার: সংসদে 'বন্দে মাতরম' নিয়ে আলোচনার আহ্বান। আর সেখানেই কি না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বার বার হোঁচট খেল বিজেপি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্রকে 'বঙ্কিমদা' বলে বিতর্কে জড়িয়েছেন যেমন, তেমনই কেন্দ্রীয় মন্ত্রী 'বঙ্কিম দাস' বলে বিতর্কে জড়িয়েছেন। সেই নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাটি থেকে বঙ্কিমচন্দ্রকে অপমান করার অভিযোগ তুললেন তিনি। (Mamata Banerjee)

কোচবিহারের সভায় এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলেন। সেই নিয়ে মমতা বলেন, "এত খিদে ওদের যে দু'মাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে! এতদিন পর নিজেদের নাগরিক প্রমাণ করতে হবে! এর চেয়ে বড় অসম্মান কী হতে পারে? জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। লজ্জা করে না! স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলে? দেশ যখন স্বাধীন হয়েছিল, তোমরা জন্মাওনি। আমরাও জন্মাইনি। কিন্তু আমাদের পিতা-প্রপিতামহরা স্বাধীনতা আন্দোলন জানতেন, আমাদের শিখিয়েছেন।" (Mamata Attacks Modi)

এর পরই বঙ্কিমচন্দ্রের নামবিভ্রাট নিয়ে মোদিকে আক্রমণ করেন মমতা। বলেন, "কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে বললেন 'বঙ্কিমদা'। যেন মনে হচ্ছে হরিদা, শ্যামদা! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান রচনা করেছিলেন। তাঁকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নীচু করে জনগণের কাছে নাকখত দেওয়া উচিত! তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাস, সংস্কৃতি, আন্দোলনকে।" (Bankim Chandra Chattopadhyay)

মমতা আরও বলেন, "স্বাধীনতা আন্দোলন করা করেছিল? বাংলা, ৯০ লোক বাংলা থেকে শহিদ হয়েছিল, জেলে গিয়েছিল, বন্দি ছিল। আর ছিল পঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন, তিনি নাকি দেশপ্রেমিক নন! ক্ষুদিরামকে বলে দিলেন 'সন্ত্রাসবাদী'। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করে সংখ্যালঘু ভোট বাগ করার চেষ্টা করছেন। আর অন্য সময়, সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতকুচিতে গুলি করে মারো। ভুলে গিয়েছেন সব! নির্বাচনের সময় রাজবংশীদের কথা বলেন, আর তার আগে অসম থেকে নোটিস পাঠান।"

এর আগে, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রী  এর আগে রাজা রামমোহন রায়কে 'ইংরেজদের দালাল' বলে উল্লেখ করেছিলেন। এদিন সেই প্রসঙ্গও টানেন মমতা। তাতেই নতুন সংযোজন বঙ্কিমচন্দ্র বিতর্ক। যদিও বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বক্তব্য, "পশ্চিমবঙ্গে আমাদের দাদা, দিদি বলার সংস্কৃতি রয়েছে। কারও যদি আপত্তি থাকে, সেটায় আপত্তি জানিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীও তো আদিবাসীদের অপমান করেছেন, ডহর মানে রাস্তা। উনি বলেছেন ডহরকে ডাকো।" যদিও তাতেই বিতর্ক থামছে না। এদিনও সংসদের বাইরপে বঙ্কিমচন্দ্রের অপমানে মৌন প্রতিবাদ দেখিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget