এক্সপ্লোর

Mamata Banerjee : 'কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? ' মুর্শিদাবাদের মাটিতে মুখ্য়মন্ত্রীর নিশানায় এক পক্ষই

Mamata Banerjee On Ram Navami clash : লোকসভা ভোটেও সংখ্য়ালঘু ভোট ধরে রাখতে মরিয়া বলেই কি রামনবমীর অশান্তি নিয়ে এই কৌশলী ও সুর্নির্দিষ্ট অবস্থান নিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? প্রশ্ন রাজনৈতিক মহলে। 

দীপক ঘোষ, মুন্না আগরওয়াল , অনির্বাণ বাগচী, কলকাতা : মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিল উপলক্ষ্য়ে অশান্তি। বোমাবাজি, দোকানে আগুন, রক্তপাত, আর সেই অশান্তির ঘটনায় একটি নির্দিষ্ট পক্ষকেই দায়ী করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় । NIA-কে আক্রমণ করতে গিয়ে সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন তিনি। মঞ্চ থেকে গলা চড়ালেন , 'কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাঁদের বাড়িতে NIA ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে?' রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের প্রতিই এদিন একভাবে আক্রমণ শানান তৃণমূলনেত্রী। 'কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার?'

রাম নবমীর অশান্তি নিয়ে, শুক্রবার যে জেলা থেকে এভাবে সংখ্য়ালঘুদের পাশে দাঁড়িয়ে, অপর গোষ্ঠীকে সরাসরি দুষলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ২০১১ সালের জনগণনা অনুযায়ী সেই মুর্শিদাবাদ জেলার প্রায় ৬৬ শতাংশ মুসলিম। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন দুটি লোকসভা কেন্দ্রে জনসভা করেন একটি মুর্শিদাবাদ, যেখানকার প্রায় ৭৮ শতাংশ ভোটারই সংখ্যালঘু। অপরটি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, যেখানে সংখ্য়ালঘু ভোটার প্রায় ৬৩ শতাংশ। তাই কি সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কের মন জয় করতেই, রামনবমীর অশান্তি নিয়ে সরাসরি একটি পক্ষের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেই তার কড়া জবাব দিয়েছে বিজেপি। ' রামনবমীর মিছিল থেকে কোনও আক্রমণ করা হয়নি। এমনকী মুসলিম পক্ষও সেই অভিযোগ করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সাজিয়ে দিচ্ছেন। ঠিক যেমন NIA-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সাজিয়েছিলেন, ঠিক সেইভাবে এই একই বোমা মারার অভিযোগ সাজালেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর উস্কানিতে, মুখ্যমন্ত্রীর প্ল্যানিংয়ে এই আক্রমণ করা হয়েছে।' 

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ৭৪টিতে সংখ্যালঘু ভোটার ৪০ শতাংশ বা তার বেশি। ২০২১ সালের বিধানসভা ভোটে তার মধ্য়ে ৭১টিতে জয়ী হয় তৃণমূল। লোকসভা ভোটেও সংখ্য়ালঘু ভোট ধরে রাখতে মরিয়া বলেই কি রামনবমীর অশান্তি নিয়ে এই কৌশলী ও সুর্নির্দিষ্ট অবস্থান নিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? প্রশ্ন রাজনৈতিক মহলে। 

মুখ্য়মন্ত্রী যখন এই অবস্থান নিচ্ছেন, তখন কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের শক্তিপুর থানার OC এবং বেলডাঙার IC-কে সাসপেন্ড করা হল। কমিশনের চিঠিতে বলা হয়েছে, ১৭ তারিখ এই দুই থানার অন্তর্গত এলাকায় যে ঘটনা ঘটেছে, তা নিয়ে রিপোর্টে দেখা গেছে, দুই থানার OC-ই সাম্প্রদায়িক সংঘর্ষ রুখতে ব্য়র্থ হয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget