এক্সপ্লোর

Mamata Banerjee Exclusive : কেন দুর্যোগে এভাবে ভাসল কলকাতা? কোথায় ত্রুটি? কার দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee on Kolkata Waterlogging : শহরের এই ভয়ঙ্কর জলমগ্ন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ফের একবার দুষলেন কেন্দ্রকে। বললেন, 'ডিভিসি ভর্তি করে জল ছেড়ে দিয়েছে'

পুজোর মুখে দুর্যোগ। রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। অধিকাংশ রাস্তায় জল জমে দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী। এমন ভয়ঙ্কর দুর্যোগের অভিজ্ঞতা বহুদিন হয়নি এই শহরবাসীর। এই বিপদের শেষ কোথায় বুঝে উঠতে পারছে না মানুষ। সকলেই তাকিয়ে সরকারের দিকে। এই পরিস্থিতিতে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী জানালেন, 'এ ধরনের বৃষ্টি প্রায় কোনওদিনই হয়নি। এটা একেবারে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ড, দেহরাদুন, দিল্লি , মুম্বই, সব জায়গাই ভয়ঙ্কর চিত্র দেখা গিয়েছে, যখন বৃষ্টিটা হচ্ছে তখন আটকানো যাচ্ছে না। প্রকৃতির বাঁধ ভেঙে যাচ্ছে। ক্লাউড বার্স্ট হয়েছে। কলকাতা হাওড়া হুগলিতে এফেক্ট হয়েছে। কলকাতায় সবথেকে বেশি এফেক্ট হয়েছে।'

শহরের এই ভয়ঙ্কর জলমগ্ন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ফের একবার দুষলেন কেন্দ্রকে। বললেন, 'ডিভিসি ভর্তি করে জল ছেড়ে দিয়েছে, মাইথনের জল , পাঞ্চেতের জল...উত্তরপ্রদেশ, বিহারের যে জল আসছে....বাংলা একটা নৌকার মতো...সব জলটা ফরাক্কায়...ডিভিসি তো ড্রেজিং করে না। ১৫ বছর ড্রেজিং করে না। এটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে থাকলে আমরা করে দিতাম। ' জানালেন মুখ্যমন্ত্রী।  

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি             

এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানালেন, এই দুর্যোগে যাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন, তাঁদের পরিবারের মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। তিনি সিইএসসি-কর্তার সঙ্গে নিজে কথা বলেছেন। যদি সিইএসসি চাকরি দেয় তো ভাল, নইলে চাকরি ও ক্ষতিপূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে । জীবনের বিকল্প অর্থ হয় না । পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। সকলকে অনুরোধ করব জল থাকাকালীন কেউ রাস্তায় বেরোবেন না'। তিনি বলেন, 'এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু CESC সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায় । CESC-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে'। 

পুজোর ছুটি ঘোষণা

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি দিয়ে দেওয়া হয়েছে আজ, মঙ্গলবার থেকেই। সেই সঙ্গে ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে আজ থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন তিনি। সেই সঙ্গে  বেসরকারি অফিসগুলিকে আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ করেছেন তিনি। 
প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ২ দিন ছুটি দেওয়া বা অনলাইন ক্লাস করানোর অনুরোধ করেছেন তিনি।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget