এক্সপ্লোর

Mamata Banerjee: কাল কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেকও

Mamata Banerjee Meeting: জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা। 

কলকাতা: কাল তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বর বৈঠক কালীঘাটে (Kalighat)। শনিবারই এই বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী। 

দলে যে পরিস্থিতি চলছে তা নিয়ে আলোচনা হবে বলেই এই বৈঠক ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। নানা ইস্যুতে ঘাসফুল শিবিরে মতবিরোধের পরিস্থিতি তৈরি হচ্ছে। বলা হচ্ছে এই সংঘাত তৃণমূলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। মনে করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আলোচনা করতে পারেন। 

রাজনৈতিউক পর্যবেক্ষকরা মনে করছেন কালকের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। কিছু ক্ষেত্রে অর্থাৎ দলের সাংগঠনিক ক্ষেত্রেও হয়ত রদবদল করতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। যেটা স্পষ্ট যে চলতি যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তৃণমূলের অন্দরে। মতবিরোধ চলছে, এক ব্যক্তি এক পদ নিয়ে, আইপ্যাকের বিষয়ে বারবার সংঘাত আবহ তৈরি হয়েছে। এটির সমাধান সূত্র খুঁজতে ও দলের ঐক্যবদ্ধ পরিস্থিতি তৈরি করতেই এই বৈঠক বলে মত। 

আরও পড়ুন, ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয়েছে 'গৃহসংঘাত'। কেউ সুর চড়িয়েছেন সমর্থনে। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেছেন। এই প্রেক্ষাপটে জল্পনা বাড়ালেন মদন মিত্র (Madan Mitra)। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, "‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ? আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা। এক ব্যক্তি এক পদ শুনেছি। এই নীতি সবাই মেনে চলছেন। আমি অভিষেক অনুগামী নই। অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম। মমতা যদি বলেন এক ব্যক্তি সব পদ, তাই মেনে নেব’।      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget