এক্সপ্লোর

Mamata Banerjee Attacks Amit Shah: ‘যে ডালে বসে আছেন, সেই ডালই ভাঙছেন’, শাহকে ‘কালিদাস’ কটাক্ষ মমতার, মোদিকে বললেন, ‘ওঁকে কন্ট্রোল করুন’

Kolkata News: ওয়াকফ বিরোধী বিক্ষোভের জেরে গত কয়েক দিন ধরে অশান্ত মুর্শিদাবাদ। পরিকল্পনা করে সেখানে অশান্তি ছড়ানো হয়েছে বলে বুধবার নেতাজি ইন্ডোরের সমাবেশে দাবি করেন মমতা।

কলকাতা: নেতাজি ইন্ডোর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। শাহকে 'কালিদাস' কটাক্ষ করলেন মমতা। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে শাহ কী করছেন প্রশ্ন তুলেছেন তিনি। শাহ দেশের সবচেয়ে ক্ষতি করেছেন বলে দাবি করেছেন। ওয়াকফ বিরোধী বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহকে নিশানা করেন মমতা। তাঁকে পাল্টা একহাত নিয়েছে বিজেপি। (Mamata Banerjee Attacks Amit Shah)

ওয়াকফ বিরোধী বিক্ষোভের জেরে গত কয়েক দিন ধরে অশান্ত মুর্শিদাবাদ। পরিকল্পনা করে সেখানে অশান্তি ছড়ানো হয়েছে বলে বুধবার নেতাজি ইন্ডোরের সমাবেশে দাবি করেন মমতা। আর সেখান থেকেই সরাসরি শাহকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, "আগে কখনও নাম নিইনি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি কালিদাসের মতো আচরণ করেন, যে গাছে বসে আছেন, সেই গাছের ডাল যদি ভাঙেন, তাহলে তো বলতে হবেই! কিছু করার নেই। এত তাড়াহুড়ো (ওয়াকফ আইন নিয়ে) কেন আপনার? আপনি তো কখনও প্রধানমন্ত্রী হবেন না! মোদিজি চলে যাওয়ার পর কী করবেন? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে? সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে অনুরোধ করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সি ওঁর হাতে দিয়ে দিয়েছেন। আর উনি সব পরিকল্পনা করছেন।" (Kolkata News)

মমতা আরও বলেন, "মুর্শিদাবাদ জেলা হলেও আসনটা কিন্তু মালদার মধ্যে পড়ে। গোটাটা পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হিংসা। আমিও কিন্তু অনেক তথ্য পাচ্ছি মাুষের কাছ থেকে।" যদিও এ নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাভাবিক নেতৃত্বকে উনি মেনে নিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে একজন যোগ্য ব্যক্তি এবং তাঁর আচরণে যে সামগ্রিক লুঠে নেতৃত্ব দেওয়া তৃণমূল ভীত-সন্ত্রস্ত, আজ মুখ্যমন্ত্রীর কণ্ঠে তা প্রতিধ্বনিত হয়ে গেল।" মুর্শিদাবাদ প্রসঙ্গে শমীক বলেন, "মুষ্টিমেয় ধর্মান্ধ, মৌলবাদীরা পরিকল্পিত ভাবে হিন্দুদের উপর আক্রমণ করেছে, ঘরে আগুন ধরিয়েছে, মহিলাদের সম্ভ্রমহানির চেষ্টা করেছে। যাঁদের নিয়ে মঞ্চে শান্তির বার্তা দিলেন, তা শান্তির নয়, বিভাজনের বার্তা। ওয়াকফ ফের সংশোধন হবে বলে ঘোষণা করে দিলেন! আজ এর কি প্রয়োজন ছিল?"

এদিন কংগ্রেসকেও নিশানা করেন মমতা। তিনি বলেন, "কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাও হয়েছে। মুর্শিদাবাদ নয় ওটা মালদা আসন। কংগ্রেসের জেতা আসন ওটা। জেতবার সময় জিতবে আর দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না, নিয়ন্ত্রণ করবে না। এটা আমি আশা করিনি। তৃণমূল করলে দলের বিধায়কদের বাড়িতে আক্রমণ হতো না, দলের কার্যালয় ভাঙা হতো না! আমি উস্কানিমূলক বক্তৃতা করতে আসিনি। আমি শান্তি চাই।"

এতে অধীররঞ্জন চৌধুরী বলেন, "আপনার বিধায়কদের বাড়িঘর ভাঙছে, আর আপনি কলকাতায় ইমাম-মোয়াজ্জমদের সামনে বক্তৃতা করছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফ ডাকছেন। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে! কংগ্রেসের বিধাক ওখানে নেই। কংগ্রেস হারুক বা জিতুক, দল মানুষের সামনে দাঁড়ানোর চেষ্টা করে। দলের লোকই তৃণমূলের বিধায়কের বাড়ির ভাঙচুর করেছে। সবাই জানে।" জঙ্গিপুর, সামশেরগঞ্জে কেন আসছেন না মমতা, প্রশ্ন তোলেন অধীর।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget