এক্সপ্লোর

Mamata Banerjee: 'আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন?' ডিএ বিতর্কে মন্তব্য মমতার

DA Agitation: 'পেনশন না দিলে আমাদের ২০ হাজার কোটি টাকা বেঁচে যায়', বিধানসভার ভিতরে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'কেন্দ্রের (Central Government) সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা। ১০৫ শতাংশ ডিএ (DA) দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন? আমায় পছন্দ না হলে আমার মুণ্ড কেটে নিন......এর থেকে বেশি আমার থেকে পাবেন না।' ডিএ দাবি নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)

'পেনশন না দিলে আমাদের ২০ হাজার কোটি টাকা বেঁচে যায়। বিরোধী দলের কাছে জানতে চাইছি, পেনশন বন্ধ করে দেব? '১ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা খরচ হচ্ছে, টাকা তো আকাশ থেকে পড়বে না' বিধানসভার ভিতরে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

অনশন-আন্দোলনের ২৫ দিন: বকেয়া DA-র দাবিতে কার্যত তোলপাড় রাজ্য (West Bengal)। শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৩৯ দিনে পড়ল। অনশন-আন্দোলনের ২৫ দিন। গতকাল ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। DA-আন্দোলনকারীদের অভিযোগ, ওই অনশনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে টালবাহানা করে পুলিশ। তার ফলে কিছুটা সময় নষ্ট হয়। এর পাশাপাশি, DA-আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ধর্নামঞ্চে যান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিধানসভা থেকে হেঁটে শহিদ মিনারে DA-ধর্নামঞ্চে গিয়েছেন বিজেপি বিধায়করা। আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা। 

সরকারি অফিসে ধর্মঘটের ডাক: দিনে দিনে আরও জোরাল হচ্ছে DA-আন্দোলনের ঝাঁঝ! রবিবার DA-এর মঞ্চে একসঙ্গে দেখা গেছে কংগ্রেসের কৌস্তভ বাগচী এবং বিজেপির রাহুল সিনহাকে। আর সোমবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...জেল-মুক্তির পর, এদিনই ভাঙা গাড়ি নিয়ে বিধানসভায় আসেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনিও আসেন DA-এর ধর্নামঞ্চে। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৩৯ দিনে পড়েছে। ২৫ দিন ধরে চলছে অনশন-আন্দোলন। ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

আরও পড়ুন: Cyber Fraud:অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার আরও এক

এই অবস্থায়, সোমবার বিধানসভা থেকে হেঁটে শহিদ মিনারে আসেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা...কথা বলেন DA-এর আন্দোলনকারীদের সঙ্গে। দেন পাশে থাকার আশ্বাস। বিধানসভা থেকে এদিন DA-এর আন্দোলন মঞ্চে আসেন নৌশাদ সিদ্দিকিও। শনিবার, ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যা থাকায়, তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সূত্রের দাবি, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে, আরও ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।

সেরা শিরোনাম

CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget