এক্সপ্লোর

Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?

Madan Mitra : হাতে গোনা যে কয়েকজন কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ছিলেন তার মধ্য়ে অন্য়তম মদন মিত্র।

কলকাতা : "যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমরা সোনার খনি।" মদন মিত্র শিবির বদলের পর ফেসুবক লাইভে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটির বিধায়কের নাম না করে তিনি বলেন, "একজন আজও চলে গেছে। আমার কোনও দুঃখ নেই। কারণ সে আমায় কালই মেসেজ দিয়ে বলেছিল যে, পরিবারের সকলকে সমন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গিয়েছিলাম। তখনই তাঁর কোনও পজিশন ছিল না। কারণ, তখনই আমরা তাঁকে সরিয়ে দিয়েছিলাম ক্ষমতা থেকে। কাজেই মিথ্যা কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমরা সোনার খনি।"

পশ্চিমবঙ্গে রাজনীতির খেলায় প্রতি মুহূর্তে শিবির বদল চলছে। হাতে গোনা যে কয়েকজন কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ছিলেন তার মধ্য়ে অন্য়তম মদন মিত্র। হঠাৎ করেই বুধবার ঘুম থেকে উঠে ঋতব্রত-তৃণমূল-এ যোগ দিলেন। মঙ্গলবার জানা যায়, পুর-নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ED। বুধবার তিনি 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন। ২১শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য় দলে চলে যাচ্ছেন। আর একসময় অন্য় দল ভাঙিয়ে প্লেয়ার আনতে পটু মমতা বন্দ্য়োপাধ্য়ায় বসে বসে তা দেখছেন। কিন্তু করার কিছু নেই। কারণ এখন আর তাঁর হাতে ক্ষমতা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই। তাই এখন তিনি দেখছেন, আর অন্য়রা খেলছেন। এই আবহে এদিন ফেসবুক লাইভ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বেইমানদের জন্য। আমাদের সিম্বলে তাঁদের আপনারা জিতিয়েছেন। আমরা দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ-ব্যাগেজ আছে। আগে কেউ আমাদের কোনও রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও জানতে পারছি। সেই ভয়ে মনে রাখবেন...বিজেপি বলেছিল না 'ভয় আউট, ভরসা ইন', এদের 'ভয় ইন, ভরসা আউট' দেখিয়ে...'ভরসা ইন, ভয় আউট' করাচ্ছে। যাদেরই লাগেজ, ব্যাগেজ, প্যাকেজ আছে, তাঁরাই কিন্তু আজ বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাঁদের দোলা খেতে দিন। "

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget