এক্সপ্লোর

Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...

TMC News: একের পর এক হেভিওয়েট নেতারা তাঁকে ছেড়ে চলে গেছেন।

কলকাতা : তাঁর তৈরি করা তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান। একের পর এক হেভিওয়েট নেতারা তাঁকে ছেড়ে চলে গেছেন। এই আবহে ফেসবুক লাইভ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে তাঁর মতামত তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়েও। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, "যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে। কিন্তু, এটা আমি নিশ্চয়ই বলব না, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন। আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন। আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে। সেটা আমার কর্তব্য ছিল। এরজন্য আমি কোনও কৃতিত্ব নিচ্ছি না।" 

শুভেন্দুর উদ্দেশে তিনি আরও বলেন, "আপনিও প্রায় ১০-১১ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আপনি মন্ত্রী ছিলেন। কখনো পরিবহনমন্ত্রী, কখনো সেচমন্ত্রী, কখনো ৬টি জেলার দায়িত্বে ছিলেন। জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন। সাহায্যের হাতও বাড়িয়েছেন। সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দিঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। হঠাৎ আজ মাত্র তিন-চার বছরের মধ্যে যারা সাধু তাঁরা আপনাদের সঙ্গে গিয়ে সাধু হয়ে গেল। আর যারা কোনওদিন কিছু পায়নি লড়াই করেছেন, তাঁদের পিছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন ! একটা কথা মনে রাখবেন, ম্যান প্রোপেজেজ গড ডিসপোজেজ। নির্মমতা করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়্যাকশন।"

২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়েও তিনি ঘোষণা করেন। ফেসবুক লাইভে মমতা বলেন, "২১ জুলাই হবে শহিদ স্মরণে। আমরা অনুমতি চেয়েছি। কোনও অনুষ্ঠানেই আমাদের পুলিশ অনুমতি দিচ্ছে না। ক্যান ইউ ইমাজিন, পুলিশ কখনো বলতে পারে যে অগাস্ট পর্যন্ত কলকাতায় কোনও ব়্যালির অনুমতি দেওয়া হবে না ? সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কী কথা ! পুরো গণতন্ত্রের কণ্ঠরোধ ? গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনও ১৪৪ নেই। এখানে কোনও সাম্প্রদায়িক অশান্তি নেই। তো কেন করছেন এসব ? শুধু তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানকে ভেস্তে দেওয়ার জন্য। শুনুন, রিকশয় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না। আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় কোনও বাধাই কোনও বাধা মানে না।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget