এক্সপ্লোর

Mamata Banerjee : মানবিক মুখ্যমন্ত্রী, করমণ্ডল বিপর্যয়ে নিহতদের পরিবারের ১০০ জন শিশুর ফ্রি এডুকেশনের দায়িত্ব নিচ্ছে রাজ্য

Coromandel Express Tragedy : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যারা পড়াশোনা করতে চায় এমন ৫০টি মেয়ে, ৫০ টি ছেলের ফ্রি এডুকেশনের দায়িত্ব নেওয়া হবে।'

কলকাতা : করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) বিপর্যয়ের ক্ষত এখনও দগদগে। কাজ, চিকিৎসার প্রয়োজনে বাইরের রাজ্যে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গে অনেকে। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। দুর্ভাগ্যবশত বঙ্গের যে বাসিন্দাদের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার বলি হতে হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। অনেকেই আবার তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। এই অবস্থায় আর্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের কারোর জন্য চাকরি ব্যবস্থার বার্তাও দিয়েছেন। এবার দিলেন সেইসমস্ত পরিবারের পড়ুয়াদের শিক্ষার দায়িত্বও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে করমণ্ডল বিপর্যয়ে হত-আহত দুর্ভাগ্যদের পরিবারের ১০০ জন শিশুর পড়াশোনার সমস্ত দায়িত্ব ও খরচ বহন করবে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দেখা ও আর্থিক সাহায্যের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, 'যারা পড়াশোনা করতে চায় এমন ৫০টি মেয়ে, ৫০ টি ছেলের ফ্রি এডুকেশনের দায়িত্ব নেওয়া হবে।'

পাশাপাশি চাকরি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যারা বাইরে যেতে চাইছিলেন, অনেকে জরি, রাজমিস্ত্রীর কাজ ভাল করেন। পুলিশের সিস্টেম আছে, এলাকায় এলাকায় নিজের কিছু লোক রাখা। এটা কম মাইনে কিন্তু বাড়ির সামনে কাজটা হয়। বাইরে গেলে থাকা খাওয়ার খরচ হত। সেটা বাঁচবে। বিশেষ ব্যবস্থা করে-, কিছু স্পেশাল সিচুয়েশনে স্পেশাল আশা বা আইসিডিএস করতে পার কি না দেখো শশী পাঁজা। তাহলে মেয়েরাও ঘরে সামনে কাজ পাবে।'

এদিকে, দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সাহায্য নিয়েও এবার শুরু হয়েছে রাজনীতি। ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা খরচ করে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটে নির্মাণ শ্রমিক কল্যাণ দফতরের একটি নথি পোস্ট করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ফটোশেসনে নিজেকে মানবিক হিসেবে দেখানোর জন্য নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা ছিনিয়ে নিচ্ছেন। বগটুইয়েও তিনি একই কাজ করেছিলেন। তাঁর নিজের দলের লোকেরাই মহিলা এবং শিশুদের পুড়িয়ে মেরেছিল। সেই বীরভূম হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করতে মিড ডে মিলের ফান্ড ব্যবহার করেছিলেন।'

আরও পড়ুন- রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে মোদিকে উপহার পাঠালেন মমতা, বাংলার আম গেল রাষ্ট্রপতির কাছেও

সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের মুখে বালেশ্বরের রেল বিপর্যয় এবং দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সাহায্য নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget