এক্সপ্লোর

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

বেআইনি জমায়েতের অভিযোগে দিল্লিতে আটক মমতা। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

নয়া দিল্লি : জ্ঞানেশকাণ্ডে উত্তাল রাজধানী, দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি জমায়েতের অভিযোগে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

রাজপথে পুলিশের টহল! মোড়ে মোড়ে ব্যারিকেড! ড্রোনে নজরদারি, গাড়ি থামিয়ে নাকা চেকিং। রাজধানী দিল্লি যেন দুর্গ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। যতক্ষণ না পদত্যাগ করছেন জ্ঞানেশ, ততক্ষণ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।  সেই কর্মসূচিতেই অংশ নিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে তাঁদের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলীয় নেতারা ধর্নায় বসেন। সেখান থেকেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। তাঁদের তোলা হয় প্রিজন ভ্যানে। তারপর তাঁদের থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। 

প্রিজন ভ্যান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যন্তর - মন্তরে যেতে না-পেরে, বুকে প্রতিবাদের প্ল্যাকার্ড লাগিয়ে ,  তাঁরা একটি বাসস্ট্যান্ডে বেঞ্চের উপর বসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল ‘Save India, Save Democracy’ লেখা ব্যানার। বুকে ব্যাজ লাগিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। কিন্তু সেখানেও তাঁদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর তাঁদের গাড়িতে তোলে পুলিশ।  পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁদের একটি প্রিজন ভ্যানে চাপিয়ে প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে।  এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,  'এভাবে দেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে, সেখানেই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে '।  দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে সাধারণ মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কত দিন মানুষ মুখ বুজে এই পরিস্থিতি সহ্য করবেন? 

এই বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন আরও ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী । পিনারাই বিজয়ন, অরবিন্দ কেজরিওয়াল। এর প্রতিবাদে চণ্ডীগড়ে বিক্ষোভ দেখিয়েছে AAP ।  শ্রীনগর, চণ্ডীগড়ে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। 

দিল্লিতে এই পুলিশি ধরপাকড়ের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'দিল্লির গায়ে জমায়েত করলে পুলিশ গ্রেফতার করে। আমাদেরকেও করত। অনেক সময় আমরা অনুমতি পেতাম না। অনুমতি না পেলেও আমরা আন্দোলন করতাম অনেক ক্ষেত্রে জনগণের কথা তুলে আনার জন্য়। এখানে জনগণের কথা কেউ বলছে না। এখানে একটাই বলছে পদত্য়াগ করতে হবে। কেন পদত্য়াগ করতে হবে, সেটার তাদের কাছে যুক্তি নেই।' 

দিল্লি সীমানার সব প্রবেশপথে চলছে নজরদারি, তল্লাশি। সন্ধে পর্যন্ত বন্ধ মেট্রোর ৪৫টি স্টেশন। বাতিল ৭৫টি ট্রেন। দিল্লির মতো বিক্ষোভ কলকাতাতেও, হাজরায় কংগ্রেসের মিছিল।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Advertisement

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget