এক্সপ্লোর

Mamata Banerjee Dharna: 'ভারতীয় নই লিখিয়ে নিয়ে মতুয়াদের সর্বনাশ...', ধর্নামঞ্চে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্নার দ্বিতীয় দিন। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি (BJP_, কার্যত এই সুরেই আজ সোচ্চার হন। 

Mamata Banerjee Dharna: এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি। প্রায় ৬৩ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে। বিবেচনাধীন ক্যাটেগরির আওতায় রয়েছে ৬০ লক্ষেরও বেশি মানুষ। এসআইআর তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ৬ মার্চ থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্নার দ্বিতীয় দিন। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি (BJP_, কার্যত এই সুরেই আজ সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী। 

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বড়মা যখন বেঁচেছিলেন, অসুস্থ হয়েছিলেন তখন আমরা বিরোধী দলে ছিলাম। আমরা তাঁকে নিয়ে এসে কোনও একটি নার্সিংহোমে ভর্তি করিয়ে চিকিৎসা করাতাম। কতবার এমন ঘটনা হয়েছে। কিন্তু দুঃখ পাই যখন তাদেরও ভুল বোঝানো হয়।" এরপর সরাসরি বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি (BJP) তো মতুয়াদের (Matua) সর্বনাশ করে দিয়েছে। যখন ৮০০ টাকা দিয়ে ফর্ম লিখিয়েছে তাতে লিখে দিয়েছে আমি বাংলাদেশি ছিলাম, আমি এখন CAA নিতে চাই। আমি ভারতীয় নই, এটা মতুয়া ভাইবোনদের দিয়ে লেখানো হয়েছে। আমার কাছে কাগজ আছে। সেই জন্য আমি সতর্ক করতে গাইঘাটা, বনগাঁ-র ওইদিকটা ছুটে গিয়েছিলাম।" 

এসআইআর প্রসঙ্গ তুলে বিজেপি-কে ফের তুলোধোনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, "বিজেপি পার্টি করে এমন কয়েকজনের নাম লুকিয়ে লুকিয়ে বসে...এমনকি এই খবরও আছে তাকেও CAA শংসাপত্র দেওয়া হয়েছে। চারটে গ্রূপ করেছেন অমিত শাহ (Amit Shah)। এদের যত আলোচনা করবেন তত মুখের কথা নষ্ট হবে।" ফের একবার অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন , "আমি ওঁকে একা দোষ দেব না। মাথার ওপরে যিনি তিনি যদি সর্বগ্রাসী হন, তার নিচে যারা থাকেন তারাও তো সর্বগ্রাসী হবে। এত ক্ষুধা কীসের? এত পাপাচার কেন? এত পিপাসা কেন? বৃক্ষে পাতা ধরছে না কেন?" 

মতুয়াদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে বিজেপিকে কার্যত কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন দাগলেন বিজেপির দিকে। সুর চড়িয়ে বললেন, "মাথায় তৈরি হয়েছে মরুভূমি। মেধা নেই, আছে নেগেটিভিটি, ন্যারেটিভ চিন্তাধারা। যুদ্ধে যে বন্ধু নয়, বিপদে যে বন্ধু হয় সে কিন্তু তার দুর্দিনেও বন্ধু খুঁজে পাবে না। আজ বিজেপি সংবিধানকে কোথায় নিয়ে গেছে! মাননীয় রাষ্ট্রপতি, তাঁকে আমরা সম্মান করি। কিন্তু রাষ্ট্রপতিকে দিয়েও রাজনীতি করানো হচ্ছে। রাষ্ট্রপতিকেও বিজেপির অ্যাজেন্ডা দিয়ে পাঠানো হয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
'ওরা কিন্তু সশস্ত্র ছিল না' ... NEET বিক্ষোভে ধুন্ধুমার ঘটানোদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ নিয়ে কেন আপত্তি শোভনদেবের?
'ওরা কিন্তু সশস্ত্র ছিল না' ... NEET বিক্ষোভে ধুন্ধুমার ঘটানোদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ নিয়ে আপত্তি শোভনদেবের
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান

ভিডিও

NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget