এক্সপ্লোর

Durga Puja Rally: ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার পদযাত্রা, গাড়ির রুটবদল শহরে

Mamata Banerjee Rally: বাংলার দুর্গাপুজোয় ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja) স্বীকৃতি দেওয়ায় ইউনেসকোকে (UNESCO) ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা। সেজন্য কলকাতার (Kolkata) বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে অন্য দিকে। থাকছে কড়া নিরাপত্তাও। এমনটাই কলকাতা পুলিশ (Kolkata Police ) সূত্রের খবর।

বাংলার দুর্গাপুজোয় ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেসকোর প্রতিনিধিরাও। সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে।                                    

পুলিশ সূত্রের খবর, ওই রুটে ছোট গাড়ি চলবে র‍্যালি শুরু হওয়ার আগে পর্যন্ত। তবে বাস ও মিনিবাস চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঠিক হয়েছে, উত্তর শহরতলি কিংবা উত্তর কলকাতা থেকে ধর্মতলাগামী বাস-মিনিবাস শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে ঘুরে, APC রোড হয়ে, শিয়ালদা, মৌলালি হয়ে গন্তব্যের দিকে যাবে।                                                                                 

আরও পড়ুন, সব টাকা নাকি কালীঘাটে! কার কাছে, মা কালীর কাছে, নামটা বলুন দেখি! নবান্ন থেকে শুধোলেন মমতা

কলকাতা পুলিশ সূত্রের খবর, দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রার জন্য বৃহস্পতিবার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। সেক্ষেত্রে, উত্তর কলকাতা যেতে ধরতে হবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে কোনও পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। রেড রোড ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে।                      

পুলিশ সূত্রের খবর, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে। দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।                                         

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget