এক্সপ্লোর

Mamata Banerjee : তুলকালাম কালীঘাট তৃণমূলের মঞ্চে, উত্তেজিত মমতা, কী ঘটেছে ?

মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিয়ে যেতে বলেন। তিনি বারংবার বলেন ...

কলকাতা : রাজ্য-রাজনীতিতে আজ হাইভোল্টেজ শুক্রবার । TMCP-র প্রতিষ্ঠা দিবসে প্রতিযোগিতার পথে দুই তৃণমূল। ক্যাথিড্রাল রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করছে 'কালীঘাট-তৃণমূল'। সেখানে দেখা গেল মঞ্চের উপর হঠাৎ রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজিত হয়ে পড়েন তিনি। স্টেজের উপর থেকেই নির্দেশ দিতে থাকেন,  'যান বেরিয়ে যান...গাড়িগুলো বের করে দিন। ' তিনি পুলিশকে অনুরোধ করেন, গাড়িগুলি বের করে দেওয়ার জন্য। তুলকালাম কালীঘাট তৃণমূলের মঞ্চে, উত্তেজিত মমতা, বললেন 'যান বেরিয়ে যান...'। বলেন, 'যতক্ষণ না পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে, ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবে। ' কী ঘটেছে ? 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা স্থলে ক্যাথিড্রাল রোডে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। কালীঘাট তৃণমূলের সভাস্থলে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেন তৃণমূল নেত্রী। রাস্তা খালি করে গাড়ি বের করে দেওয়ার নির্দেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘গাড়ি বের না করলে মিটিং হবে না’ । মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের রাস্তা থেকে  গাড়ি সরিয়ে নিয়ে যেতে বলেন। তিনি বারংবার বলেন, সমর্থকরা কেউ গাড়ি স্পর্শ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দেন, পদদলিত হওয়ার পরিস্থিতি যেন না তৈরি হয়। তিনি কিছুক্ষণের জন্য সভা বন্ধ রাখার নির্দেশ দেন। 

এদিনের কর্মসূচি নিয়ে আদালতের নির্দেশের কথা মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী।  উত্তেজনার মধ্যে তৃণমূলের তরফে অভিযোগ ওঠে, সভা করতে বারবার বাধা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের মিটিংয়ে অশান্তি করার জন্য আপনারা অত্যাচার করে যাচ্ছেন ... একটাও মিটিং করতে দেন না।’ শেষ পর্যন্ত  গাড়ি সরলে সভা শুরু করেন মমতা।  

প্রতিবার মেয়ো রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস উদযাপন হলেও, এবার কর্মসূচি পালন নিয়ে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানির জেরে আগের জায়গায় অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, বিড়লা তারামণ্ডলের সামনে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করছে 'কালীঘাট-তৃণমূল'। রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করছে 'ঋতব্রত-তৃণমূল'। পাশাপাশি মহাজাতি সদনে এবার বড় করে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে কংগ্রেস।

অন্যদিকে এদিনই নাগরিক সমাজের উদ্যোগে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম' গাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।  যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                             

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
Advertisement

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget