এক্সপ্লোর

Mamata Banerjee: 'DA নিয়ে আমরাও কমিটি গঠন করেছি', এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী আর কী জানালেন?

Mamata Banerjee Exclusive: এবিপি আনন্দের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকারেও উঠে এল ডিএ প্রসঙ্গ।

কলকাতা: সরকারি কর্মীদের বকেয়া DA দেওয়া নিয়ে রাজ্য-রাজনীতি-রাজধানীতে জোর চর্চা চলেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিএ রায় নিয়ে নানা মহলে নানা কথা উঠছে। কবে বকেয়া ডিএ দেওয়া হবে, এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। বিষয়টি বিচারাধীন বলে মন্তব্য এড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন, আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যে যাব না।

এবিপি আনন্দের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারেও উঠে এল ডিএ প্রসঙ্গ। সে বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে, আমরাও কমিটি গঠন করেছি। ওঁরা এই বিষয়টা দেখে নেবে। আমি আর এর মধ্যে ঢুকতে চাইছি না। আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে।'

তবে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা বড় অংশ মনে করছেন, রিভিউ পিটিশনে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনও রাস্তা খোলা নেই রাজ্য সরকারের কাছে।  সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কথায়, 'রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারে। এই সমস্ত পথ খোলা আছে আইনি পথ। অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারে। কোনটা করবে তা বলা শক্ত।'  

এদিকে, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট করে দিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র ১০০ শতাংশই রাজ্য সরকারকে দিতে হবে। প্রথমে, বকেয়া DA-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।

এর পর ডিএ নিয়ে সুপ্রিম-রায়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'যে কমিটি এটার রায়টা দিয়েছে, তাতে ৩ জন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন আর একজন CAG-এর, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধিত্ব ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে, আইনজীবীদের সঙ্গে কথা বলে, আমরা ইতিমধ্যেই একটা পরবর্তী পদক্ষেপের জন্য একটা কমিটি তৈরি করেছি মুখ্যসচিবের নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে।' 

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ অগাস্ট, DA মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, মামলা তো আছেই, আমরাও আছি। টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না। তাঁদের কিছু তো দিন।

গত কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের সময় DA ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে ৩ শতাংশ এবং ২০২৪ ও ২০২৫ সালে ৪% করে DA বাড়ানো হয়েছিল। ২০২৬ এর বাজেটেও রাজ্য সরকার ৪ শতাংশ DA ঘোষণা করার পর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩৬ শতাংশ।   

 

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget