এক্সপ্লোর

Mamata Banerjee On Threat Culture : 'এগুলো চলতে পারে না' এবার থ্রেট কালচার নিয়ে সরব মুখ্যমন্ত্রী, নবান্নয় যা বললেন...

Threat Culture : রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে  কলকাতা হাইকোর্টে।

 

ঝিলম করঞ্জাই, কলকাতা : হুমকি সংস্কৃতি। থ্রেট কালচার! আর জি কর কাণ্ডের পর এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্যের বেশিরভাগ মেডিক্যাল কলেজের পড়ুয়া ও ইন্টার্নরা। এই থ্রেট কালচারের এখন ঢুকে পড়েছে রাজ্য়ের মেডিক্যাল কলেজগুলির রন্ধ্রে রন্ধ্রে । বারবার নানারকম ঘটনার উল্লেখ করে নির্দিষ্ট এক দল ছাত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ছাত্রছাত্রীরা। কলকাতার এসএসকেএম, আরজি কর-ই হোক বা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। গত কয়েক দিনে, থ্রেট কালচার নিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য, অডিও ক্লিপ সামনে এসেছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবিই হল, এই থ্রেট কালচার পুরোপুরি বন্ধ করা। সূত্রের দাবি,  এবার থ্রেট কালচার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী।  রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে  কলকাতা হাইকোর্টে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন, 'থ্রেট কালচার আবার কী? এক সঙ্গে পড়াশোনা করছে, কাজ করছে। এগুলো চলতে পারে না।' এরপরই কল্যাণীর JNM মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রী বলেন, 'কিছু দিন আগে আপনার কিছু পড়ুয়া থ্রেট কালচার নিয়ে অভিযোগ করছিল, এগুলো দেখুন। এরকম চলতে পারে না।' 

প্রসঙ্গত উল্লেখ্য, আর জি কর-কাণ্ডের আবহে সম্প্রতি থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পড়ুয়ারা। তার জেরে কড়া পদক্ষেপ করে কর্তৃপক্ষ। থ্রেট কালচার চালানোর অভিযোগে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়  ৪০ জন পড়ুয়াকে। বহিষ্কৃতরা ন্যূনতম ৬ মাস কলেজের ক্যাম্পাস, হস্টেল এবং হাসপাতালে ঢুকতে পারবেন না।

এই নিয়ে যে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ বলে একটি অভিযোগেরও সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি-সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন।  এরপরই 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট।  

আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা চাইছেন থ্রেট সংস্কৃতি নির্মূল করতে। কিন্তু এই হুমকিবাজদের মাথায় যারা আছে, তাদের অবধি না পৌঁছলে কি পাকাপাকি ইতি টানা সম্ভব? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর  

সেরা শিরোনাম

Kolkata News: প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
Nitin Gadkari: কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget