এক্সপ্লোর

IND vs AUS 2nd Test Day 1: নীতীশের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম দিনশেষে অ্যাডিলেডে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া

IND vs AUS Day 1 Highlights: প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে মাত্র ৯৪ রানে পিছিয়ে। অজ়িদের হাতে এখনও নয় উইকেট রয়েছে।

অ্যাডিলেড: মিচেল স্টার্কের (Mitchell Starc) আগুনে বোলিং এবং মার্নাস লাবুশেন ও ন্যাথান ম্যাকস্যুইনির পরিপক্ক ব্যাটিংয়ে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম দিন শেষে অ্যাডভান্টেজ় অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ৮৬ রান। দিনশেষে ভারতের থেকে মাত্র ৯৪ রানে পিছিয়ে। অজ়িদের হাতে এখনও নয় উইকেট রয়েছে।

গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে যায় ১৮০ রানে। যার মধ্যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ২১.১ ওভারে ৯৮ রানে ৬ উইকেট পড়ল ভারতের। সেই সময়, দুপুরের পর থেকে যখন আলো পড়ে আসে। আর সেই আতঙ্কের মাঝে ব্যাট হাতে অসমসাহসী লড়াই করলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। পারথে প্রথম ইনিংসে ব্যাট হাতে চাপের মুখে ঝোড়ো ব্যাটিং করেছিলেন অন্ধ্র প্রদেশের ক্রিকেটার। 

সাত নম্বরে নেমে ৫৪ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেললেন। তিনিই ভারতের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার। বাকিদের মধ্যে অল্পবিস্তর রান পেয়েছেন কে এল রাহুল (৩৭,) শুভমন গিল (৩১) ও আর অশ্বিন (২২)। টস জিতে অ্যাডিলেডে প্রথমে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ৪৪.১ ওভারে মাত্র ১৮০ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। 

অজ়িদের হয়ে বল হাতে আগুন ঝরান মিচেল স্টার্ক। গোলাপি বলে স্টার্ক বরাবরই ভয়ঙ্কর। তিনি ফের একবার প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশ্বের সেরা গোলাপি বলের বোলার বলে মনে করেন অনেকে। ম্যাচের প্রথম বলেই যশস্বীকে ফেরান তিনি। মাত্র ৪৮ রানের বনিময়ে ছয় উইকেট নিয়ে ইনিংস শেষ করলেন তিনি। 

১৮০ রানে পুঁজি নিয়ে ম্যাচে লড়াই করতে হলে ভারতীয় দলের শুরু থেকেই উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। খানিকটা লড়াইয়ের পর যশপ্রীত বুমরার বলে উসমান খাওয়াজা স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। ভারতীয় দল আশা করছিল এই উইকেটের পর হয়তো ফাস্ট বোলাররা অ্যাডিলেডে আলোয় অজ়ি ব্যাটারদের চাপে ফেলতে পারবেন। তবে তা হল কই! ন্যাথান ম্যাকস্যুইনি ও মার্নাস লাবুশেনের বিরুদ্ধে বুমরার বেশ ফিকেই লাগল। এই দুই অড়ি তারকাই অপরাজিত থেকে দিনশেষ করলেন। লাবুশেন ২০ ও ম্যাকস্যুইনি ৩৮ রানে অপরাজিত রয়েছেন। 

ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় দলের বোলাররা সাফল্য না পেলে, কিন্তু চাপ অনেকাংশেই বাড়বে। আপাতত যে ম্যাচে অস্ট্রেলিয়াই এগিয়ে রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাদশা-ঈশ্বর সাক্ষাৎ, দেখা হতেই সচিনকে জড়িয়ে ধরলেন শাহরুখ 

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget