এক্সপ্লোর

DA Protests: ‘আপনি বাংলার লজ্জা’, বর্ধিত DA নিয়ে অসন্তোষ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

WB Budget 2023: বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন অর্থবিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই ডিএ-র হার বৃদ্ধির ঘোষণা করেন তিনি।

কলকাতা: মহার্ঘ ভাতা নিয়ে বুধবারের মধ্যে পদক্ষেপ না করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই রাজ্যের বাজেটে সরকারি কর্মীদের DA আরও ৩ শতাংশ বৃদ্ধি করার কথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (WB Budget 2023)। কিন্তু তার পরও সন্তুষ্ট নন আন্দোলনরত রাজ্য সরকারের কর্মীদের একাংশ। তাঁরা জানিয়েছেন, আন্দোলন চালিয়ে যাবেন (DA Protests)। 

বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন অর্থবিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই ডিএ-র হার বৃদ্ধির ঘোষণা করেন তিনি। কিন্তু চাকরিপ্রার্থীদের দাবি, ভিক্ষা চাইতে আসেননি তাঁরা। ৩ শতাংশ DA বাড়ানো মানছেন না তাঁরা। বাজেট ঘোষণার পর প্রতিক্রিয়া চাইলে রাজ্য সরকারকে ধিক্কার জানান সরকারি কর্মীদের একাংশ। 

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের একজন বলেন, "আন্দোলন যেমন চলছে, তেমনই চলবে। এর তীব্রতা আরও বাড়বে। প্রতিবাদে কর্মবিরতি ডাকব। ৩৯ শতাংশকে ৩ শতাংশ দিয়ে ঢেকে দেওয়ার প্রচেষ্টা। এটা মানছি না আমরা। প্রতিবাদ চলবে। উনি যেটা ভেবেছেন, সেই পরিস্থিতি নেই আর। সরকারের যথেষ্ট ক্ষমতা আছে। আনপ্ল্যান্ড খাতে কত বরাদ্দ হয়েছে দেখেছেন! টাকা দিতেই হবে। আন্দোলন চালিয়ে যাব আমরা"

আরও পড়ুন: West Bengal Budget DA Increase : সুখবর ! রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি

আন্দোলনকারীদের মধ্যে অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "এতদিন বলছিলেন, মামলা চলছে, তাই দেওয়া যাবে না। এখন কী হল! কী ঘরে ঘোষণা করলেন! হাস্যকর কাজকর্ম করে আর ছোট করবেন না রাজ্যবাসীকে। আপনি বাঙালি জাতির লজ্জা।"

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ।  ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। শোনা যাচ্ছে,আগামী দিনে আরও ৪ শতাংশ DA বাড়াতে পারে কেন্দ্রীয় সরকারষ সে ক্ষেত্রে ব্যবধান বেড়ে হবে ৩৯ শতাংশ।

অন্য দিকে, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ২০ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। এ দিন ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। আন্দোলনকারী সুজাতা সাহাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে শহিদ মিনারে তিন জন অনশন করছিলেন। তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget