এক্সপ্লোর

West Bengal Budget DA Increase : সুখবর ! রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি

'এই বাজেট কর্মসংস্থানের বাজেট' বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা : রাজ্য বাজেটে  ( West Bengal Budget 2023 ) বড় ঘোষণা ।  রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হল। আগামী মার্চ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) । রাজ্যে রাজ্য সরকারী কর্মীদের একাংশ টানা আন্দোলন ( DA Agitation ) চালাচ্ছেন বকেয়া ডিএ-র দাবিতে। এই মুহূর্তে এই বৃদ্ধি নিঃসন্দেহে বড় ঘোষণা । 

ধর্নামঞ্চের প্রতিক্রিয়া 


বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ২০ দিনে পড়েছে আজ রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ( Sit In Agitation ) । এদিন ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। আন্দোলনকারী সুজাতা সাহাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার শহিদ মিনারে ৩ জন অনশন করছিলেন। এদের মধ্যে একজন অসুস্থও হয়ে পড়েন।

অন্যদিকে, বুধবারই  বকেয়া DA নিয়ে সরকারকে সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। এদিনের মধ্যে সরকার পদক্ষেপ না করলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি, ১২ জুলাই কমিটির ডাকে শুক্রবার বিধানসভা অভিযানকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে এই বৃদ্ধির ঘোষণা তাঁদের তুষ্ট করতে পারে বলে আশা করেছিলেন অনেকে। তবে ডিএ নিয়ে এই ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের একাংশ। তাঁরা চালিয়ে যাবেন এই ধর্না অবস্থান। এমনটাই প্রতিক্রিয়া ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। 

আরও পড়ুন : বাজেট সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে 

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। বকেয়া DA-র দাবিতে  ১৩ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারীরা। তাই সোমবার দিনভর ফাইলে কলম চালানোই বন্ধ রাখেন সরকারি কর্মীদের একাংশ! দফায় দফায় মিছিল, স্লোগান-শাউটিংয়ে দিনভর তেতে থাকে আন্দোলন। ১৭ তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। 

গতবছর ২০ মে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। 
রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও, ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৪ নভেম্বর, সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। পাশাপাশি বকেয়া DA নিয়ে রাজ্য সরকার, আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। ৫ নভেম্বর, হাইকোর্টে হলফনামা দিয়ে সরকার জানায়, এই পরিস্থিতিতে অতিরিক্ত DA দেওয়া রাজ্য সরকারের আর্থিক সামর্থ্যের বাইরেই শুধু নয়, অতিরিক্ত DA দিতে গেলে রাজ্যের অর্থনীতিতে বিপর্যয়মূলক প্রভাব পড়বে।

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget