এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলা আবাস যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি অভিযোগ মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের

CM Grievance Cell: এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান।"

সুমন ঘড়াই, কলকাতা: এক বছরে মুখ্যমন্ত্রীর (Chief Minister) গ্রিভান্স সেলে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে। নবান্ন (Nabanna) সূত্রে এই খবর মিলেছে। পরিসংখ্যান সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। দ্রুত সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (Chief Scretory)।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, "কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। কোথায় কী ঘটছে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। রাজনৈতিক দলের নেতা হোক কী, অফিসার কেউ ছাড় পাবে না।" 

রবিবার উত্তরবঙ্গ (North Bengal) থেকে, দুর্নীতি রুখতে ‘দিদিকে বলো’ (Didi ke Bolo)-র আদলে নতুন কর্মসূচি চালুর ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরের আওতাধীন গ্রিভান্স সেলে জমা পড়া অভিযোগের কিনারা করতেও তৎপরতা বাড়াচ্ছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে ২০২১-২২ সালে মোট ১০ লক্ষ ৮৮ হাজার ২০৬টি অভিযোগ জমা পড়েছে। 

যে ১০টি সরকারি প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে সেগুলি হল --- 
বাংলা আবাস যোজনা
খাদ্যসাথী
স্বাস্থ্যসাথী
কন্যাশ্রী
১০০ দিনের কাজ
রূপশ্রী
কৃষকবন্ধু
যুবশ্রী
এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

আরও পড়ুন, ‘স্বার্থের জন্য মানুষকে খুন করা হচ্ছে', মতুয়া মেলায় মোদির ভাষণে রামপুরহাট প্রসঙ্গ?

সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে। প্রায় ১ লক্ষ ১৬ হাজার! এই পরিসংখ্যান সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র  শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্র ও রাজ্য টাকা দেয়। কিন্তু গরিবের লাভ হচ্ছে না তৃণমূলের দুর্নীতির জন্য।" সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এই আবাস যোজনায় আগেও অভিযোগ এসেছিল কাটমানির। দুর্নীতি যে চলছে অভিযোগই তা বলে দিচ্ছে।" 

নবান্ন সূত্রে দাবি, মোট যত সংখ্যক অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে সিংহ ভাগ অভিযোগই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget