এক্সপ্লোর

Mamata Banerjee : 'ছোটবেলায় দেখতাম গ্রামের রাস্তায় বড় বড় গর্ত', সিঙ্গুরে দাঁড়িয়ে রাস্তা বাঁচানোর 'পন্থা' জানালেন মুখ্যমন্ত্রী

Rastasree : রাস্তা তৈরির কাজে ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সিঙ্গুর : যে মাটিতে দাঁড়িয়ে আন্দোলনের রাস্তা তাঁকে পৌঁছে দিয়েছিল ক্ষমতার অলিন্দে, সেই সিঙ্গুরে দাঁড়িয়ে গ্রামের রাস্তা বাঁচানোর 'পন্থা' জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনের মাঝে আগের বাম সরকারের সময়ে গ্রামের রাস্তার বেহাল দশায় ছিল বলে দাবি করে, বর্তমান রাজ্য সরকারের সুবাদে রাস্তা উন্নয়নের খতিয়ান সামনে মেলে ধরলেন তিনি।

রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার প্রাক্কালে রাজ্য বাজেটে রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কথা ফের মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি রাস্তা বাঁচানোর পন্থা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বড় মালবাহী গাড়ি গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না। ওই গাড়ির ভারে রাস্তা দ্রুত খারাপ হয়ে যায়।' বড় মালবাহী গাড়ি বড় রাস্তায় চলবে বলেই জানিয়ে বর্তমান রাজ্য সরকার এই সমস্ত গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

পাশাপাশি আগের বাম সরকারকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ছোটবেলায় ছুটিতে গ্রামে থাকতে যেতাম। মনে আছে গ্রামের রাস্তা ছিল বড় বড় গর্তে ভর্তি। সে যেন ঢেউ খেলানো সব রাস্তা। এখন সেই চেহারা বদলে গিয়েছে। রাজ্যের সর্বত্র। সরকারে এসে ১ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছি।' রাস্তার হাল-হকিকত বদলানোর পাশাপাশি রাস্তা তৈরির কাজে ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কেন্দ্র সরকারকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী জোড়েন, কেন্দ্র টাকা না দেওয়ার জেরেই বন্ধ ১০০ দিনের কাজ। কিন্তু জব কার্ড হোল্ডাররা যাতে কাজ পান, সেই ব্যবস্থা করার চেষ্টা রাজ্য সরকার করছে। যারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ, 'জিএসটি নিয়ে কেন্দ্রকে সমর্থন করা ভুল হয়েছে। জিএসটি-র সব টাকা নিয়ে কেন্দ্র চলে যাচ্ছে।' ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের নতুন কাজের খোঁজ দেওয়ার পাশাপাশি সিঙ্গুরের মাটি থেকে আগামী ১ থেকে ১০ এপ্রিল রাজ্যের বুথে বুথে দুয়ারে সরকার শিবিরের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ২৫ বছরের ঊর্ধ্বে সকল মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পভুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৬০ বছরের বছর লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত কারোর অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকাও পৌঁছে যাবে বলে রাজ্যের সিদ্ধান্তের কথাও অনুষ্ঠানমঞ্চ থেকে ফের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- এবার বুথে বুথে দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget