এক্সপ্লোর

Mamata Banerjee: 'নিজের কেন্দ্রে অনেক বেশি খরচ করেছিস, জল জমলে তোকে ধরব', ফিরহাদকে বললেন মমতা

Mamata Banerjee on Firhad Hakim: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ববি নিজের কেন্দ্রে অনেক বেশি খরচ করেছিস। তা ভাল, অনেক মানুষের উপকার হবে। আমার কেন্দ্রটাও দেখিস।"

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দক্ষিণ কলকাতার (South Kolkata) জল সমস্যা (Water Problem) মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (Water Treatment Plant)। সেইসঙ্গে আলিপুর (Alipore) বডিগার্ড লাইন্সে নিকাশি সমস্যা দূর করতে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন। নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 

দক্ষিণ কলকাতার দু’প্রান্তে দু’রকমের জল সমস্যা মেটাতে দুটি প্রকল্পের সূচনা হল বৃহস্পতিবার। পরিশ্রুত পানীয় জলের সমস্যা মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।  অন্যদিকে, একটু বেশি বৃষ্টি হলেই নৌকা নামাতে হয় যে আলিপুর বডিগার্ড লাইন্সে, সেখানে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন।                                 

অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত জল পরিশোধনের জন্য   গার্ডেনরিচে ৮৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ২৫ মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আলিপুর বডিগার্ড লাইন্সে নিকাশির জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে ড্রেনেজ পাম্পিং স্টেশন। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।                    

আরও পড়ুন, প্রেমের টানে ঘরছাড়া! টোটোচালকদের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ

মুখ্যমন্ত্রীর বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ববি নিজের কেন্দ্রে অনেক বেশি খরচ করেছিস। তা ভাল, অনেক মানুষের উপকার হবে। আমার কেন্দ্রটাও দেখিস। একবালপুরে জল জমলে কিন্তু আমি তোকে ধরব।" গার্ডেনরিচে আগে ১৮৫ মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল। এখন তা বেড়ে হল ২১০ মিলিয়ন গ্যালন। 

কলকাতা পুরসভা সূত্রে খবর, গঙ্গা থেকে জল এনে পরিশোধন করে পাম্পের মাধ্যমে তা বেহালা, টালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, ঢাকুরিয়ার মতো দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এর ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।" 

অন্যদিকে, আলিপুর বডিগার্ড লাইন্সে ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু হওয়ায় খুশি সেখানকার আবাসিকরা। আগে এখানে জল জমলেই নৌকা নামত। নতুন পাম্পিং স্টেশনের পর আর তা হবে না বলে আশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন অনেকে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget