এক্সপ্লোর

Mamata Banerjee: শনিতে কর্নাটকে শপথ সিদ্দারামাইয়ার, মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের, ’২৪-এর ঢাকে কাঠি!

Lok Sabha Elections 2024: শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হল মমতাকে। 

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের রাজনৈতিক সমীকরণ নিয়ে চলছে জল্পনা, কল্পনা (Lok Sabha Elections 20234)। সেই আবহেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানাল কংগ্রেস। কর্নাটকে সরকার গড়তে চলেছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তাঁর ডেপুটি হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। সেই শপথগ্রহণ সভাতেই আমন্ত্রণ জানানো হল মমতাকে (Congress)। 

শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হল মমতাকে।  মমতা ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব,  ন্যাশনাল কংগ্রেসের ফারুখ আবদুল্লা, শিবসেনা (সাবেক) প্রধান উদ্ধব ঠাকরে, সিপিআই-এর সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কর্নাটকে বিপুল ভোটে জয়ী হয়ে, একার বলেই সরকার গড়ছে কংগ্রেস। সেখানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে বিজেপি বিরোধী শিবিরের সকলকে আমন্ত্রণের নেপথ্যে রাজনৈতিক সমীকরণই দেখছেন সকলে। কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রশ্নে এ যাবৎ লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু কর্নাটকের বিপুল জয় অক্সিজেন জুগিয়েছে তাদের। সেই কারণে বিজেপি বিরোধী শিবিরের সকলকে একমঞ্চে হাজির করে শক্তিপ্রদর্শনই লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। 

আরও পড়ুন: The Kerala Story: ‘ছত্রে ছত্রে মিথ্যে, তবু নিষেধাজ্ঞা কাম্য নয়’, 'দ্য কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া জানাল CPM

যদিও বিষয়টিকে নেহাতই সৌজন্য বলে উল্লেখ করেছেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, "কংগ্রেস শিষ্টাচার দেখাতে জানে। তাই তৃণমূলের বিরোধিতা করে, তাদের ভোট দিতে না বলে।  যাঁরা মুখে বিজেপি-র বিরুদ্ধে লড়ার কথা বলেন, ভদ্রতা দেখিয়েই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথগ্রহণ দেখার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে, কংগ্রেস করার জন্য। বাংলায় তৃণমূল, বিজেপি, দুই শক্তির বিরুদ্ধেই লড়াই করছি আমরা, করে যাবও। "

তবে মমতাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি মোটেই হালকা ভাবে দেতে নারাজ রাজনৈতিক মহল। কারণ ২০২১ সালে বিপুল জনসমর্থন নিয়ে, তৃতীয় বার বাংলায় ক্ষমতা আসার পরই বিজেপি বিরোধী জোটের পক্ষে সওয়াল করেছিলেন মমতা। দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের কাছে সেই প্রস্তাব নিয়ে ছুটেও গিয়েছিলেন। বিরোধী শিবিরের অন্য নেতাদের সঙ্গেও দেখা করেন এক এক করে। কিন্তু  সেই সময় কংগ্রেসের তরফে বিশেষ সাড়া মেলেনি বলে জানা যায়। তাতে প্রকাশ্যেই 'একলা চলো' নীতির পক্ষে সওয়াল করেন। গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের নির্বাচনে তৃণমূলের নাম লেখানো ঘিরে দুই শিবিরের মধ্যে দূরত্ব আরও বাড়ে। কংগ্রেসের ভোট কেটে তৃণমূল আসলে বিজেপি-রই হাত শক্ত করেছে বলে অভিযোগ করেন কংগ্রেসের একাংশ। সম্প্রতি যদিও ফের বিরোধী ঐক্যের কথা শোনা গিয়েছে মমতার মুখে। তাই কর্নাটকে কংগ্রেসের সিদ্দারামাইয়ার শপথে তাঁর ডাক পাওয়াকে গুরুত্ব দিয়েই দেখছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget