এক্সপ্লোর

Mamata Banerjee: 'ডিএ আন্দোলনের জন্যই চাকরি চলে গেল' বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা ডিএ নিয়ে চিৎকার করে, ৩ শতাংশ ডিএ এবছরও পেয়েছে। প্রতিদিন গিয়ে গিয়ে মিছিল করছে।''

কলকাতা: 'ডিএ নিয়ে যারা মিটিং-মিছিল করছে, তাদের জন্যেই চাকরি চলে গেল।' ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা ডিএ নিয়ে চিৎকার করে, ৩ শতাংশ ডিএ এবছরও পেয়েছে। প্রতিদিন গিয়ে গিয়ে মিছিল করছে। আর তাঁদের জন্যই ৩৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল। ২ লক্ষ পরিবার বুভুক্ষু হয়ে গেল।''                            

চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি গিয়েছে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের। ২০১৬-তে নিয়োগের সময় যাঁরা অপ্রশিক্ষিত ছিলেন, তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। সেই রায় নিয়েই চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই চাকরি হারানো নিয়ে ডিএ আন্দোলনকারীদের দুষলেন মুখ্যমন্ত্রী। 

অ্যাপটিটিউড টেস্ট না হওয়া, সংরক্ষণ নীতি না মানা সহ একাধিক অভিযোগের পরে ২০১৪-র প্রাথমিক নিয়োগের পরীক্ষায় ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। ২০১৪-র পরীক্ষার ভিত্তিতে ২০১৬ তে নিয়োগ হয়। তারপর থেকে এখনও পর্যন্ত যাঁরা প্রশিক্ষণ নেননি তাঁদের চাকরি বাঁচানোর কোনও সুযোগই দেয়নি আদালত। তবে মাঝে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের দেওয়া হয়েছে সুযোগ। নতুন করে পরীক্ষার পর ইন্টারভিউতে তাঁরা বসতে পারবেন বলেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। মাঝে চারমাস তাঁরা পার্শ্ব শিক্ষকের হারে বেতন পাবেন বলেও জানায় আদালত।                     

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'পরিবারগুলো বারবার আমাকে অ্যাপিল করছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিভিশন বেঞ্চে আমরা যাব। যেটার ওপর ভিত্তি করে রায়টা সেটার বিরুদ্ধে আমাদের আইনজীবীরা বলবেন। তবে কেউ একটা দাবি করেছিল, ওঁরা ট্রেনিং নেয়নি কিন্তু  তেমনটা নয়। ট্রেনিং ওঁরা নিয়েছে। ওঁদের একটা অর্ডার ছিল। চাকরিতে ঢোকার তিন বছরের মধ্যে এক বছরের ট্রেনিংটা নিতে হবে বলা ছিল অর্ডারে। যেটা ওঁদের সবার নেওয়া। আরও অনেক পয়েন্ট রয়েছে, তবে বিষয়টা যেহেতু আদালতে যাবে তাই এই নিয়ে আর কথা বলতে চাই না। আইনজীবীরা নির্দিষ্ট জায়গায় তা বললেন।' 

আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget