এক্সপ্লোর

Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?

Abhishek Banerjee : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা-তৃণমূলের আরেক সাংসদ।

কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : IPS, IAS-সহ পুলিশ অফিসারদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা-তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো দলের কর্মীদের চাপ দিয়ে স্ট্যাম্প পেপারে সই করিয়ে মিথ্যে হলফনামা দিচ্ছেন রাজ্যের পুলিশ অফিসাররা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

এবার সরাসরি পুলিশকেই জেলের ভাত খাওয়ার হুঁশিয়ারি দিলেন হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা-তৃণমূলের আরেক সাংসদ। বিতর্কের সূত্রপাত ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপার সংগ্রহ করে থানায় পাঠানো, আর সেই স্ট্যাম্প পেপারে রাজনৈতিক হলফনামার জন্য সই করানোর অভিযোগ ঘিরেই। সপ্তাহ দু'য়েক আগে এনিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে মমতা তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ ছিল, রাজ্য প্রশাসনের নির্দেশে, নিয়ম না মেনে ২৫ হাজার স্ট্যাম্প পেপার বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। সেই স্ট্যাম্প পেপার দিয়ে ঋতব্রত-তৃণমূলের হয়ে হলফনামা সংগ্রহ করা হচ্ছে। তাই বাজারে ১০ এবং ২০ টাকার স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না।

এই নিয়ে রাজ্য সরকার ও মমতা তৃণমূল কংগ্রেস, ২ পক্ষকে হলফনামা জমার নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গেই পুলিশকে হুঁশিয়ারি দেন মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "হলফনামায় যে কী অবস্থা করব পুলিশ অফিসারদের, দেখে নেবেন। খেলা কাকে বলে দেখিয়ে দেব। জেলে ঢোকাব... শুভেন্দু অধিকারীর অর্ডার মেনে যাঁরা অবৈধ সমস্ত সই করিয়ে ফলস... দিয়ে, থানায় বসে বসে... কোন কোন থানায় হয়েছে... শুধু ওরা লিস্টটা দিক। কত পুলিশ অফিসার জেলে যাবে তার কোনও ঠিক নেই। চাকরি বাঁচাবেন ? না শুভেন্দু অধিকারীর অবৈধ অর্ডার সব মানবেন? সাবধান IPS, IAS... একদম সাবধান।"

এ প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, "ব্যানার্জি... বিশেষ করে... কালীঘাট-তৃণমূলের ব্যানার্জি... তাঁরা মানেই হুঙ্কার-হুঁশিয়ারি, পাল্টা দেখে নেব । কিন্তু আমি তো জানতাম কল্যাণ ব্যানার্জি... ব্যানার্জি হলেও তিনি সিনিয়র ব্যানার্জি... তিনিও বলছেন সব পুলিশ অফিসারকে দেখে নেবেন, IPS-দের দেখে নেবেন ! আপনি দিবা স্বপ্ন দেখছেন। ক্ষমতায় আসবেন তারপর তো দেখে নেবেন। কিচ্ছু করতে পারবেন না, কারণ কোথাও কোনও বেআইনি কিচ্ছু নেই।"

গত সপ্তাহেই বিজেপি সরকারের পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সুরে এবার পুলিশ অফিসারদের নিশানা করলেন মমতা-তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পাল্টা রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন কী বলেন তাই বোঝেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৫০ বছর পরে যদি বেঁচে থাকেন তখন ব্যবস্থা হবে। ৫০ বছর অবধি বিজেপি সরকার এই রাজ্যে থাকবে।" পুলিশের বিরুদ্ধে বিরোধীদের সুর চড়ানোর ট্র্য়াডিশন এরাজ্য়ে নতুন নয়। পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন যে তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে ব্য়বহারের অভিযোগ উঠত, এখন বিরোধী হয়ে তারাই পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
News Live Updates: একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget