এক্সপ্লোর

Mamata Banerjee : ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, কর্মসূচিতে বদল আনলেন মমতা

Mamata Banerjee On 21 July: ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে।  ঘোষণা মমতার ।

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )  বলেছিলেন ৫ অগাস্ট, শনিবার বিজেপির ( BJP ) ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সেদিন শান্তিপূর্ণভাবে সব জায়গায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । বললেন, ' ৫ অগাস্ট বুথ ওয়াইজ না করে ব্লক ওয়াইজ করো। ১০০ মিটার দূরে যেমন ক্য়াম্প হয়, যাতে কেউ বলতে পারবে না, আমাদের অবরুদ্ধ করা হয়েছে' । অর্থাৎ ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে।  

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  বিজেপির ব্লক, বুথ, রাজ্য,, যেকটা নেতা সবার তালিকা তৈরি করতে।  ৫ অগাস্ট শান্তিপূর্ণভাবে এ সকাল ১০- সন্ধে ৬টা পর্যন্ত, ৮ ঘণ্টা ঘেরাও করার ডাক দেন তিনি। সেই সঙ্গে বলেন,  বয়স্কদের রাস্তা ছেড়ে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না বেরোবেও না।  কোথাও কারও গায়ে হাত নয়। প্ররোচনায় পা নয়।  ৩৪১ টা ব্লক। ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক । এরা যার পা ধরে রাজনীতি করে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে। 

অভিষেক বক্তব্য রাখার পরই মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিষেকের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন করে বলেন, ' ৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম করেছে। আমি বলব ব্লক ওয়াইজ করতে। একশো মিটার দূরে করবে। যাতে ঢুকতে বেরতে অসুবিধা না হয়। যাতে বলতে না পারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন । '  

পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই একশো দিনের বকেয়া নিয়ে সুর চড়াচ্ছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে, নাহলে গদি ছাড়তে হবে। অভিষেকও সুর চড়িয়ে বলেছিলেন, 'দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়ব। টাকা না ছাড়লে মন্ত্রক চলতে দেব না' । আবারও ২১ শের মঞ্চ থেকে একশো দিনের বকেয়া মেটানোর জন্য আরও জোরালো দাবি তুললেন মমতা  ও অভিষেক।  বললেন, ' ২ লক্ষ ৬৪ হাজার জব কার্ড হোল্ডার, যাদের জীবন জীবিকা নির্ভর করে এই ১০০দিনের কাজের টাকার ওপর, তাদের টাকা আটকে রেখেছে এই ভারতীয় জনতা পার্টির জনবিরোধী, গরিব বিরোধী সরকার। ১০০দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। আর মাথা উঁচু করে লড়ব। গান্ধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget