এক্সপ্লোর

Mamata Banerjee: 'সারাজীবন চলবে', 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Lakshmir Bhandar : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ডাবগ্রাম : 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর। ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে তিনি বললেন, "লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে।" এদিন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, "অনেকে অনেক কথা বলে। এত দেব, অত দেব। দাওনি কেন এতদিন ? বাঘে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ ? লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মা-বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি। মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে। ভোটের পরে ভুলে যায়। আমরা করি না । আমরা যা বলি, আমরা সেটা করি।" 

তাঁর সংযোজন, "আমরা চারটে কথা বলেছিলাম। জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশন। আমরা যেটা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করব। করে দিয়েছি। আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে ১০ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব। করে দিয়েছি। এভাবে যখন যেটা বলেছি, করে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যাই না।" 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসোহারা ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য আর একটু বেশি টাকা করে দেওয়ার ঘোষণা হয়। পরবর্তীতে তা আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য ১২০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য।

মমতার 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে। সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের শিরোনামে উঠে আসে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে, বিজেপি মহিলাদের ২৫০০ করে দেওয়ার ঘোষণা করে। খয়রাতির রাজনীতির এই বাড়াবাড়িতে নজর পড়ে আদালতেরও। নির্বাচনের আগে বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, নগদ খয়রাতির পরিবর্তে সাধারণ মানুষকে উন্নয়নের মূলস্রোতে তুলে আনার ভাবনা কেন কেউ ভাবছে না প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পরজীবী শ্রেণি তৈরি না করে, মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget