এক্সপ্লোর

Mamata Banerjee: বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল! নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড, বিরক্ত মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, এঁরা ২০২২ এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের বলা হয়েছিল ৫০ হাজার শূন্যপদ আছে। সেখানে নিয়োগ হবে। কিন্তু তা হয়নি। 

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল, সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই প্ল্যাকার্ড তুলে ধরলেন কয়েকজন চাকরিপ্রার্থী। প্ল্যাকার্ড দেখাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী, থামিয়ে দিলেন বক্তৃতা। 

এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কিছু পরিষেবাও প্রদান করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরুর পর মাঝপথে হঠাৎ প্ল্যাকার্ড তুলে ধরেন কিছু মহিলা। 'প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বার্তা দিন। প্রাথমিকের নতুন নিয়োগে মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই', এমনই দাবি লেখা ছিল প্ল্যাকার্ডে।  

জানা গিয়েছে, এঁরা ২০২২ এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের বলা হয়েছিল ৫০ হাজার শূন্যপদ আছে। সেখানে নিয়োগ হবে। কিন্তু তা হয়নি। 

এদিকে,  মুখ্যমন্ত্রী ফেরার পর চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা পুলিশকর্তার। বিক্ষোভকারীদের দাবিদাওয়া শুনলেন পুলিশকর্তা, নিলেন দাবিপত্র।                                                                                 

টেট উত্তীর্ণদের এদিন বক্তব্য ছিল, '২০২৩ এ রেজাল্ট পেয়েছি হাতে কিন্তু এত বছর হয়ে গেল কোনও নিয়োগ পায়নি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এসেছি। দয়া করে আমাদের উপর একটু যাতে করুণা করেন। আমরা অনেকদিন থেকে আন্দোলন করেছি। যাতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারি।' 

প্রসঙ্গত, একদিকে, বছরের পর বছর ধরে TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি নেই। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন অভিযান করেছেন ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা। যাঁরা রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাঁদের ভবিষ্যৎ নিয়েই কি ছিনিমিনি খেলা চলছে? 

২০২২ সালের প্রাথমিক টেট-এর ফল বেরিয়ে গেছে, কিন্তু নিয়োগ হয়নি। ২০২৩-এর টেটের ফল এখনও বেরোয়নি। আর ২০২৪ সালে কোনও টেট-ই হয়নি প্রাথমিকে। কিন্তু কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি, OBC সংরক্ষণ মামলার জটেই আটকে রয়েছে প্রাথমিক টেটের ফলপ্রকাশ থেকে নিয়োগ। পর্ষদ সূত্রে এও দাবি করা হয়েছে যে, রাজ্য সরকারের থেকে শূন্যপদের সংখ্যা চাইলেও এখনও তা মেলেনি। এই অবস্থায় আতান্তরে চাকরিপ্রার্থীরা।                               

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget