এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এসপি কোথায়? কাজ করতে ভয় হচ্ছে?' পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: ‘অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে'

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সরকারি দফতরকে কড়াবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্‍‍সনাও করেন মমতা। তিনি বলেন, ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? তোমার জেলা নিয়ে অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে হিংসা বাঁধানোর চেষ্টা হচ্ছে।'

মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন এটা করবে না, ওটা করবে না? এরকম করালেও তুমি বলবে না, তুমি কিন্তু রাজ্য সরকারের। তুমি তোমার মতো কাজ করবে, ভাল কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম। হলদিয়ায় অভিযোগ পেলাম, বাধ্য হয়ে ২জনকে গ্রেফতার করে সরাতে হয়েছে। ওরা এক্সাইজ, ধানুকা ইন্ডাস্ট্রির কাজে অসুবিধে করছিল। কাজ করতে অসুবিধে মনে হলে আমাকে সরাসরি জানাও। কেউ বলে দেবে, এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকে দিয়ে দেখে শেখার নির্দেশ।

আরও পড়ুন, সরকার গ্যারান্টি দিচ্ছে, ছাত্রদের ঋণ দিতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। আমলাদের সঙ্গে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। 

বিভিন্ন দফতরের আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিজের দফতরের কাজের খেয়াল রাখতে হবে। শুধু পয়সা দিলাম আর মেলা করালাম, সেটা হলে চলবে না। উপর তলার অফিসাররা নিচের তলায় রিপোর্ট দেয়, কাজ হয়ে গেছে। উপর তলার অফিসাররা নিচের তলায় কাজ ঠেলে দেন। এটা চরম অবহেলার পরিচয়, এমনটা করা চলবে না। সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না।’

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget