এক্সপ্লোর

Mamata Banerjee On DA : 'টাকা দাও বললেই গুপী গাইন বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল ! ম্যাজিশিয়ান নই'

Mamata Banerjee On DA Increase : কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩% ডিএ আমরা দিয়েছি, বললেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সভা থেকে কেন্দ্রকে তুলোধনা মমতার

বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগে ২ দিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । আজ বাঁকুড়ার ( Bankura )  বলরামপুরে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিনও ভাষণে আগাগোড়া কেন্দ্রকে নিশানা করলেন। তাঁর বক্তব্যে উঠে এল ডিএ প্রসঙ্গও, তুললেন ফের কেন্দ্রীয় বঞ্চনার কথা। 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, বঙ্গে তৃণমূল আমলে, বাঁকুড়া থেকে মাওবাদী আতঙ্ক দূর হয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, ' কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি' । গতকালের পুনরাবৃত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমি জাদুকরের মত টাকা দিতে পারিনা। '  তাঁর কথায়, ' টাকা দাও বললেই হঠাৎ গুপী গাইন বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল, টাকা চলে এল। টাকাটা জোগাড় করতে হয় । কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩% ডিএ আমরা দিয়েছি। ' কথায় কথায় টেনে আনেন আদানি ইস্যুও। আদানি গ্রুপের নাম সরাসরি ব্যবহার না করেই তিনি বলেন, ' দিল্লির সরকার খাদ্যের টাকা কেটে নিচ্ছে... কেন্দ্রীয় সরকারকে আদার ব্যাপারিকে টাকা দিতে হবে'। 

আরও পড়ুন :

নীল দিগন্তে কাঞ্চন-রেখা, ব্রিটিশদের ইস্কুল-বাড়ি, মলিন রবি-স্মৃতি, কোলাজে কালিম্পং


বৃহস্পতিবার মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ' আমরা তো ম্যাজিসিয়ান নই। টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলেন, এটা পেলাম, ওটা দাও। এটা পেলাম, ওটা দাও। আরে যেটা পেলে, সেটাকে ধরে রাখতে গেলে, যে টাকার প্রয়োজন, সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। আর মিথ্যা কথা বলছে। বিজেপির নেতারা গিয়ে বলছে, রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, ১০০ দিনের কাজে টাকা দিও না, তাহলে মানুষ উপকৃত হবে। আমি কী করে ভোট চাইব? আমি বলি, তোমাদের লজ্জা থাকা উচিত, তার কারণ এগুলো মানুষের টাকা, এগুলো তোমাদের টাকা নয়। জনগণের ট্যাক্স নিয়ে দিল্লি এই টাকা তুলে নিয়ে যায় ' 

একই সুর শোনা যায় বাঁকুড়ার সভাতেও। এদিনও তিনি বলেন, ' ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমরা বারবার বলছি দিতে। বিজেপি ইলেকশন আসলে ভোট নেবে। দুটো এমপি ওদের। ম্য়াক্সিমাম এমএলএ ওদের বাঁকুড়া থেকে। কিন্তু কী করেছে বাঁকুড়ার জন্য়? ভোটের সময় আসে। কোকিল যেমন কাকের ঘরে ডিম পাড়ে, বাচ্চা পেড়ে পালিয়ে যায়... ভোটের সময় আসে, ভোটটা নেয় পালিয়ে যায়। ভোটের সময় বলে উজলা দেব, চলে গেলে পালিয়ে যায়। '   পঞ্চায়েত ভোটের আগে এভাবেই বাঁকুড়া থেকে কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget