এক্সপ্লোর

Mamata Banerjee: জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল, 'এটা দেশকে রক্ষা করার সময়', জানালেন মমতা

Mamata Banerjee on India Pakistan Tension:সন্ধ্যেয় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।'

কলকাতা: নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছিল বৈসরনের মাটি। তারপর থেকেই বদলার দাবিতে ফুঁসছিল গোটা দেশ। প্রত্যাঘাত চেয়ে পথে নেমেছিল কাশ্মীরিরাও। ১৫ দিনের মাথায় কড়ায় গন্ডায় হিসেব বুঝে নিল ভারতীয় সেনা। গোটা দেশ যখন ঘুমিয়ে ঠিক তখনই অ্যাকশনে নামে ভারতীয় সেনা।  এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। 'অপারেশন সিঁদুরের' পর এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, জয় হিন্দ, জয় ভারত।

এরপর সন্ধ্যেয় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে।সবার সঙ্গে যোগাযোগ থাকবে, প্যানিক হওয়ার কারণ নেই। কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটা দেশকে রক্ষা করার সময়। জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে। মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে। ভিজিলেন্সও বাড়ানো হয়েছে। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।' 

এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কোনও লিখিত বার্তা দিচ্ছি না। মৌখিক ভাবেই জানাচ্ছি। যদি ছুটি এগিয়ে আনা যায়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকেই পড়াশোনা করুক। বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে।'  

এদিকে, পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে সেনা অভিযান চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের তরফে ইতিমধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর সেই আবহেই সেনার ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত আধা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।                                                  

অন্যদিকে, অপারেশন সিঁদুরের পর সতর্কতা হিসাবে বড় সিদ্ধান্ত ভারতের। দেশের ৯টি এয়ারপোর্ট ১০ মে পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডীগড়, রাজকোট এয়ারপোর্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget