এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি, আমি SIR নিয়ে ধর্নায় আছি, যাব কী করে?' জবাব মমতার!

তিনি বলেন, 'রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে। বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি।

কলকাতা: ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানে অনুপস্থিত। অনুষ্ঠানের জায়গা বদল নিয়ে প্রশাসনের সমালোচনায় সৃরব হলেন রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী ম্যাডাম এলেন না, আমি দুঃখ পেয়েছি- মন্তব্য করলেন দ্রৌপদী মুর্মু। বললেন, হয়তো কোনও কিছুতে রাগ হয়েছে মমতার। এরই পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, 'রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে। বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি। আমাদের কি কোনও কাজ নেই? সারাদিন পিছনে ঘুরতে হবে? আমি SIR নিয়ে ধর্নায় আছি, যাব কী করে? কারা উদ্যোক্তা, কোন অনুষ্ঠানে গেছিলেন রাষ্ট্রপতি, আমরা কিছুই জানতাম না। আপনি কীভাবে বললেন, পশ্চিমবঙ্গে আদিবাসীদের উন্নয়ন হয় না? মণিপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে আদিবাসীদের ওপর অত্যাচার হলে কেন চুপ থাকেন? SIR-এ কত আদিবাসীর নাম বাদ গেছে, খোঁজ রাখেন?' 

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, 'আমিও তো বাংলার মেয়ে। কিন্তু আমাকে আসতেই দেওয়া হয় না। মমতাজি আমার বোনের মতো, ছোট বোনের মতো। জানি না, হয়তো কোনও কারণে রাগ করেছেন। তাই হয়তো ওখানে গিয়ে অনুষ্ঠান করছেন। কোনও ব্যাপার নয়। আমার কোনও অভিযোগ নেই। উনিও(মুখ্যমন্ত্রী) ভাল থাকুক, আর আপনারাও ভাল থাকবেন।'

ঘটনার সমালোচনা করে প্রধানমন্ত্রী X হ্যান্ডলে লিখেছেন-লজ্জাজনক এবং অভুতপূর্ব। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। 

পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন- ECI, ED, CBI, NIA, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ যখন পুরো প্রতিষ্ঠান বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে।

মুখ্যমন্ত্রীর কথায়, 'বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে! আমার বলতে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি তাঁকে আমরা সম্মান করি। তাঁকে দিয়েও রাজনীতি বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ক্ষমা করবেন ম্যাডাম। আপনি বিজেপির পলিসির ফাঁদে পড়ে গেছেন। কোনওদিন ইনি আসছেন, কোনওদিন A, কোনওদিন B, কোনওদিন C, কোনওদিন D, কোনওদিন E, আমাদের কি কাজকর্ম নেই না কি? সারাক্ষণ আপনাদের পিছনে পিছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে?'

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য X হ্যান্ডলে লিখেছেন- এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়ে সাংবিধানিক কাঠামোর ভেঙে পড়ারই ইঙ্গিত দেয়।                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget