এক্সপ্লোর

Mamata Banerjee : নদিয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, নজরে কৃষ্ণনগরে জনসভার বার্তা, যোগ শান্তিপুর রাস উৎসবেও

TMC in Nadia : একাধিক দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে মতুয়া ভোটব্যাঙ্ক। নদিয়া নিয়ে তৃণমূলের চিন্তার শেষ নেই। তাই মুখ্যমন্ত্রীর নদিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আশাবুল হোসেন, নদিয়া : বুধবার নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে জেলার একাধিক বিধায়কের নাম। সেই সঙ্গে রয়েছে মতুয়া ভোট ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে জনসভা থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই নজর রয়েছে সবার। 

৩ দিনের নদিয়া সফর

৩ দিনের সফরে মঙ্গলবার নদিয়া গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে জনসভা করবেন তিনি। বুধবার কৃষ্ণনগরে জনসভার পর, শান্তিপুর রাস উৎসবে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেদিনই তাঁর কলকাতায় ফিরে আসার কথা। তবে যাবতীয় নজর কৃষ্ণনগরের জনসভার দিকে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে মুখ্যমন্ত্রীর নদিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, একাধিক দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে মতুয়া (Matua Community) ভোটব্যাঙ্ক। নদিয়া (Nadia) নিয়ে তৃণমূলের চিন্তার শেষ নেই।

চিন্তা একাধিক

নদিয়াতেই জেলাতেই দীর্ঘদিন তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় যিনি এখন জেলবন্দি। নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে, নাম জড়িয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। দলে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। সম্প্রতি তাঁকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। ফলে একের পর এক দুর্নীতিকাণ্ডে, দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন নদিয়ার একাধিক বিধায়কই।

সামনেই পঞ্চায়েত ভোট

অন্যদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেক্ষেত্রেও নদিয়া তৃণমূলের কাছে মস্তবড় ফ্যাক্টর। ২০২১-এর বিধানসভা ভোটে, ১৭টি কেন্দ্রের মধ্যে ৯টি-তে বিজেপি ও ৮টিতে জিতেছিল তৃণমূল। পরে অবশ্য উপনির্বাচনে জিতে শান্তিপুর দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায় বিজেপির প্রতীকে জিতলেও, তিনিও এখন তৃণমূল ঘেঁষা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে পৌঁছতেই, সার্কিট হাউজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মুকুল রায়। 

মতুয়া ভোটব্যাঙ্ক

রাজনৈতিক দিক থেকে নদিয়ার অন্যতম বড় ইস্যু হল মতুয়া ভোটব্যাঙ্ক। রানাঘাট, নাকাশিপাড়া, করিমপুর, তেহট্ট, কৃষ্ণগঞ্জ, হাঁসখালিতে মতুয়াদের বড় প্রভাব রয়েছে। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী  অর্জুনরাম মেঘওয়াল, বনগাঁর ঠাকুরনগরে মতুয়াদের বার্ষিক মহাসম্মেলনে এসে সবাইকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশার কথা শুনিয়ে গেছেন পঞ্চায়েত ভোটের মুখে ফের শিরোনামে চলে এসেছে CAA-ইস্যু। এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত ভোটে মতুয়াদের ভোট ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বুধবার কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বুধবার ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি, পথে নামছেন কর্মীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget